গোয়ায় ১০ কংগ্রেস বিধায়ক সামিল বিজেপিতে
নয়া ঠাহর প্রতিবেদন: কর্নাটকের সংকট কাটিয়ে ওঠার আগেই গোয়ার ১০ কংগ্রেস বিধায়ক যোগ দিলেন বিজেপি -তে। গোয়া বিধানসভায় কংগ্রেস বিধায়ক সংখ্যা ছিল ১৫ , এখন ১০ বিধায়ক বিজেপি -তে যোগ দেওয়ায় কংগ্রেস বিধায়কের সংখ্যা দাঁড়িয়েছে ৫ জনে। ১০ বিধায়ক দিল্লি গেছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের সঙ্গে । দিল্লিতে তাঁদের দেখা করার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি -র কার্যনির্বাহী সভাপতি জে পি নাড্ডার সঙ্গে ।
এদিকে, কংগ্রেস সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর উপস্থিতিতে সংসদ চত্বরে বিক্ষোভ দেখিয়েছে । কংগ্রেসের অভিযোগ, বিজেপি রাজ্যে রাজ্যে বিরোধী দলের বিধায়কদের লোভ দেখিয়ে দলে টানছে । কংগ্রেস নেতা গৌরব গগৈ বলেন, গণতন্ত্রকে শেষ করাই বিজেপি -র উদ্দেশ্য ।
অন্যদিকে, কর্ণাটকের সরকার টিকিয়ে রাখা নিয়ে সমস্যায় জেরবার কংগ্রেস -জেডিএস জোট। বিক্ষুব্ধ বিধায়করা কর্ণাটকের অধ্যক্ষ কে আর রমেশ কুমার তাঁদের ইস্তফাপত্র গ্রহণ করছেন না বলে অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন । সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন বিধায়কদের সন্ধ্যা ছ'টার মধ্যে অধ্যক্ষের সঙ্গে তাঁদের দেখা করতে হবে । দেখা করার সময় বিধায়কদের পাহারা দেবে পুলিশ । বিধানসভা অধ্যক্ষ যা সিদ্ধান্ত নেবেন তা শীর্ষ আদালতকে জানাতে হবে ।








কোন মন্তব্য নেই