গুয়াহাটি-শিলচর ফাস্ট প্যাসেঞ্জার ট্রেন থেকে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির মৃতদেহ উদ্ধার
বিপ্লব দেব, হাফলংঃ গুয়াহাটি-শিলচর ফাস্ট প্যাসেঞ্জার ট্রেন থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। শুক্রবার সকালে গুয়াহাটি-শিলচর ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনটি নিউহাফলং স্টেশনে পৌঁছনোর পর ট্রেনের একটি কামরা থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে রেল পুলিশ।
গুয়াহাটি-শিলচর ফাস্ট প্যাসেঞ্জার ট্রেন থেকে এই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে।
এদিকে উদ্ধার হওয়া মৃত ব্যক্তির কোনও পরিচয় এখনও জানা যায়নি। বর্তমানে মৃতদেহটি হাফলং সরকারি হাসপাতালে ময়না তদন্তের মৃতদেহটি হাফলং সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এখন পর্যন্ত মৃত ওই ব্যক্তির আত্মীয় পরিজনের কোনও খোঁজ মেলেনি। আগামী ৭২ ঘন্টার মৃত ব্যক্তির কোন ও আত্মীয় পরিজন না এলে পুলিশ মৃত ব্যক্তির অন্তিম সংস্কার করবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।









কোন মন্তব্য নেই