বিমান বাহিনীতে সামিল চারটি অ্যাপাচি হেলিকপ্টার
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ
শনিবার দেশের বিমান বাহিনীতে সামিল হল চারটি অ্যাপাচি এএইচ ৬৪ ই হেলিকপ্টার । মার্কিন বিমান প্রস্তুতকারক সংস্থা বোয়িং এক ট্যুইট বার্তায় জানিয়েছে, চারটি অ্যাপাচি হেলিকপ্টার ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে ।
ছবি, সৌঃ আন্তৰ্জাল
আগে একটি ও শনিবার সামিল হওয়া চারটি অ্যাপাচি হেলিকপ্টার নিয়ে মোট পাঁচটি অ্যাপাচি হেলিকপ্টার এল ভারতের হাতে । অ্যাপাচি হেলিকপ্টার বিশ্বের সর্বাধুনিক মাল্টি রোল কমব্যাট হেলিকপ্টার । এই হেলিকপ্টার অ্যাপাচি গার্ডিয়ান বলেও পরিচিত । চার ব্লেডের অ্যাটাকিং কপ্টার এগুলো । রয়েছে নাইট ভিশন সিস্টেম । গাছের উচ্চতায় নেমে সরাসরি লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম অ্যাপাচি । যেকোনো আবহাওয়া সামলাতে সক্ষম এই হেলিকপ্টার একটানা ৪৭৬ কিমি উড়তে পারে ৩০০ কিমি বেগে ।
অ্যাপাচি ১৬ এজিএম - ১১ এআর হেলফায়ার - ২ অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল বহন করতে পারে । এআইএম-৯ সাইডওয়াইন্ডার, চারটি এআইএম -৯২ ষ্ট্রিঙ্গার মিস্ত্রাল ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম অ্যাপাচি । একজন পাইলট ও গারনার থাকেন হেলিকপ্টারটিতে।

কোন মন্তব্য নেই