Header Ads

ভারতের বিরুদ্ধে নাশকতার ষড়যন্ত্ৰ আর সহ্য করা হবে না, পাকিস্তানকে হুঁশিয়ারি ভারতীয় সেনাপ্ৰধানের

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ ভারতের বিরুদ্ধে নাশকতার ষড়যন্ত্ৰ আর সহ্য করা হবে না। বেশ কড়া ভাবেই পাকিস্তানকে বুঝিয়ে দিলেন ভারতীয় সেনাপ্ৰধান বিপিন রাওয়াত। তা স্থলপথই হোক, জলপথই হোক কিংবা আকাশপথ যে দিক দিয়ে হামলা হোক না কেন পাল্টা জবাব হবে বেশ কড়া।
 ছবি, সৌঃ আন্তৰ্জাল

 কাৰ্গিল দিবসের ২০ বছর উদযাপন করছে ভারতীয় সেনা। ১৯৯৯ সালে সেই যুদ্ধে বহু ভারতীয় জওয়ান শহিদ হয়েছিলেন। সেদিনের কথা স্মরণ করে সেনা প্ৰধান বলেন- পাক নাশকতার ইতি হয়নি এখনও। বরং, সীমান্তের ও-পারে যুদ্ধ মনোভাব নিয়ে প্ৰতিদিনই ভারতে হামলা চালানোর প্ৰস্তুতি নিচ্ছে পাকিস্তান। নিয়ন্ত্ৰণরেখা সংলগ্ন গ্ৰামগুলিতে প্ৰায়ই উড়ে পড়ছে পাক গোলা। দিনের পর দিন এভাবে চলতে পারে না। ভারতীয় সেনাপ্ৰধান পাক সেনাদের সতৰ্ক করে দিয়ে বলেন- জঙ্গিদের আর কোনও রকম বেয়াদপি সহ্য করবে না ভারত। যে কোনও রকমের দুঃসাহসিক অভিযানের কড়া, ভয়ঙ্কর এবং শক্তিশালি জবাব দেওয়া হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.