Header Ads

সাত বছরের শিশুর মাড়ি থেকে বেড়লো ৫২৬টি দাঁত

নয়া ঠাহর প্রতিবেদন : মাড়ি অস্বাভাবিকভাবে ফুলে ওঠায় মা-বাবা ৭ বছরের শিশুকে চেন্নাইয়ের এক ডেন্টাল কলেজে নিয়ে গিয়েছিল ডাক্তার দেখাতে । অস্বাভাবিক ফোলা থাকায় ডাক্তাররা পরীক্ষা করেন শিশুটির মাড়ি। কিন্তু পরীক্ষার  ফলাফলে তাঁরা জানতে পারেন মাড়ির ভেতরে রয়েছে একটা ছোট্ট থলে। থলের ভেতরে রয়েছে অসংখ্য দাঁত।
প্রতীকি ছবি।
তড়িঘড়ি অপারেশনের সিদ্ধান্ত নেন ডাক্তাররা । প্রায় ঘন্টা পাঁচেক অপারেশনের পর বেড়ে করা হয় থলেটি । ওজন করে দেখা যায় থলেটির ওজন প্রায় ২০০ গ্রাম। থলে খুলে ডাক্তারদের চোখ কপালে ওঠার জোগাড় । কারণ, একে একে ছোট, বড়, মাঝারি মিলিয়ে থলে থেকে বেড়িয়ে আসে মোট ৫২৬টি দাঁত। হাসপাতালের ডাক্তার পি সেন্হিলনাথন জানিয়েছেন, 'কম্পাউন্ড কম্পোজিট ওনডনটোম '- নামের এক বিরল রোগে আক্রান্ত ছিল শিশুটি। বর্তমানে সে সুস্থ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.