মেঘালয়ের বিধানসভার স্পিকার ড০ ডনকুপার রায় ডখারকে স্মরণ করতে গিয়ে চোখে জল চলে এল সে রাজ্যের মুখ্যমন্ত্ৰী কনরাড সাংমার
নয়া ঠাহর প্ৰতিবেদন, শিলংঃ গত ২৮ জুলাই নয়াদিল্লিতে মেঘালয়ের বিধানসভার স্পিকার ড০ ডনকুপার রায় ডখারের মৃত্যু হয়। তাঁর শরীরের সমস্ত অঙ্গ প্ৰত্যঙ্গ বিকল হয়ে গেলে তাঁর মৃত্যু হয়। বেশ কিছুদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন তিনি। উন্নত চিকিৎসার জন্য তাঁকে গুরুগ্ৰাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। বুধবার মেঘালয়ের সোহরায় তাঁর শেষক্ৰিয়া সম্পন্ন হয়। এদিন তাঁর শেষকৃত্য অনুষ্ঠানে তাঁর কথা বলতে বলতে কেঁদেই ফেললেন মেঘলয়ের মুখ্যমন্ত্ৰী কনরাড সাংমা। সাংমা বলেন- ‘‘আমার এমন অনুভব হচ্ছে, যেন আমি ফের একবার আমার বাবাকে হারিয়েছি।’’
ছবি, সৌঃ টিএনটি
এদিনের শেষকৃত্য অনুষ্ঠানে ইউডিপি(ইউনাইটেড ডেমোক্ৰেটিক পাৰ্টি)-র বৰ্ষীয়ান এই নেতাকে বিদায় জানাতে মেঘালয়ের মন্ত্ৰীসভার সদস্য এবং রাজ্যিক পৰ্যায়ের অসংখ্য আধিকারিক উপস্থিত ছিলেন। বৰ্ষীয়ান নেতা ড০ ডনকুপারের শেষক্ৰিয়া তাঁর নিজের কেন্দ্ৰ মেঘালয়ের ‘শেলা’ তেই করা হয়েছে। প্ৰসঙ্গত, ২০১৬ সালের মাৰ্চ মাসে কনরাড সাংমার বাবা পুৰ্ণ এ সাংমার মৃত্যু হয়।









কোন মন্তব্য নেই