সিসিডি-র কৰ্তা সিদ্ধাৰ্থের মৃত্যুতে শোক প্ৰকাশ মমতার
নয়া ঠাহর ওয়েবডেস্কঃ যে আশঙ্কা করা হচ্ছিল তাই সত্য হল। বুধবার সকালে সিসিডি-র কৰ্ণধার ভি জি সিদ্ধাৰ্থের দেহ মিলল নেত্ৰাবতী নদীর পাড়ে। এই খবর পাওয়ার পরই টুইটে শোক প্ৰকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্ৰী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা কেন্দ্ৰীয় সরকারের সমালোচনা করে বলেন- শিল্পপতিরা বৰ্তমানে নিয়মিত হেনস্থার শিকার হচ্ছেন। তাঁদের অনেকে বিদেশে চলে গিয়েছেন। এমনকী বিরোধী দলের বিধায়ক কেনাবেচা এবং রাজনৈতিক প্ৰতিহিংসার কথাও তিনি শোকবাৰ্তায় উল্লেখ করেছেন।
ছবি, সৌঃ আন্তৰ্জাল
শেষে তিনি সিদ্ধাৰ্থের পরিবার পরিজনদের প্ৰতিও সহানুভূতি জানিয়েছেন।









কোন মন্তব্য নেই