Header Ads

দীৰ্ঘ দিন পর পাকিস্তানে ফের খুলতে চলেছে হাজার বছর পুরনো হিন্দু মন্দির

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ দীৰ্ঘ সময়ের পর পাকিস্তানের সিয়ালকোটে ফের খুলতে চলেছে হাজার বছর পুরনো হিন্দু মন্দির। ৭২ বছর ধরে বন্ধ ছিল সেই মন্দির। দেশভাগের সময়ই বন্ধ হয়ে গিয়েছিল ‘শাওয়ালা তেজা সিং’ নামের ওই মন্দিরটি। এরপর ১৯৯২ সালে বাবরি মসজিদ ভাঙার ঘটনায় উত্তাল হয়েছিল গোটা দেশ। সে সময় প্ৰতিবাদের ঝড় উঠেছিল সিয়ালকোটের এই মন্দিরেও। ভাঙচুর চালিয়েছিল একাংশ উন্মুক্ত জনতা। তারপর থেকেই মন্দিরের সীমানায় আসা বন্ধ করে দিয়েছিলেন হিন্দুরা। 
 প্ৰতীকী ছবি, সৌঃ আন্তৰ্জাল

পাকিস্তানের পাঞ্জাব প্ৰদেশের এক হাজার পুরনো এই ‘শাওয়ালা তেজা সিং’ মন্দিরটি ছিল শিবের মন্দির। দেশ ভাগের পর সেখানে বারবার ভাঙচুর লুটপাট চলে। পাকিস্তানের একটি সংবাদ মাধ্যম সূত্ৰে জানা গিয়েছে, হিন্দু এই মন্দিরটি খোলার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছেন পাক প্ৰধানমন্ত্ৰী ইমরান খান। মন্দির খুলে গেলে যে কোনও সময় অনায়াসেই পৰ্যটকরা দৰ্শন করতে পারবেন এই স্থান।  



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.