পথ দুৰ্ঘটনায় ভিডিও সাংবাদিক মলিন শৰ্মার মৃত্যুর সুবিচারের দাবিতে মঙ্গলবার ১২ ঘন্টা কাছাড় বনধের ডাক শিলচরবাসীর
নয়া ঠাহর প্ৰতিবেদন, শিলচরঃ পথ দুৰ্ঘটনায় ভিডিও সাংবাদিক মলিন শৰ্মার মৃত্যুর সুবিচারের দাবিতে মঙ্গলবার ১২ ঘন্টা কাছাড় বনধের ডাক দিয়েছে শিলচরবাসী। জেলায় ট্ৰাফিক ব্যবস্থাকে সুষ্ঠুভাবে গড়ে তোলার দাবি জানিয়েছে বেসরকারী সংগঠন থেকে শুরু করে ছাত্ৰছাত্ৰী এবং সচেতন মহল। সোমবার দুপুরে ‘কাছার ডেপুটি কমিশনার শেম, শেম’, ‘কাছাড় জেলা প্ৰশাসন শেম’ প্ৰভৃতি শ্লোগানে রাস্তা উত্তাল করে তোলেন মহিলারা।
ছবি, সৌঃ নর্থইস্ট নাও
তার আগে এদিন ভিডিও সাংবাদিক মলিন শৰ্মার মরদেহের ময়না তদন্ত হয় শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে। বরাক টেলিভিশন নেটওয়াৰ্ক- অফিসের স্টাফরা এদিন মলিন শৰ্মাকে ফুল দিয়ে শ্ৰদ্ধাৰ্ঘ অৰ্পন করেন। এর আগেও কাছাড়ে পথ দুৰ্ঘটনায় বহু জনের মৃত্যু হয়েছে। বিশৃঙ্খল ট্ৰাফিক ব্যবস্থার জন্য শিলচর প্ৰশাসনকে দায়ী করেছেন সচেতন মহল।









কোন মন্তব্য নেই