বিশ্বকাপ মিটলেই রাজনীতিতে ধোনি ! দেখা যেতে পারে 'মাহি-মোদী' ম্যাজিক? !!
লিখেছেন বরিষ্ঠ সাংবাদিক বিশ্বদেব চট্টোপাধ্যায়
ধোনিকে নিয়ে কোনও দিনই কোনও প্রেডিকশন চলে না। বিশ্বকাপ শেষ হলেই কী অবসর? দ্বিতীয় ইনিংসেই বা ধোনি কোন ভূমিকায়? যারা ধোনিকে কাছ থেকে চেনেন, তারা জানেন ধোনিকো সামাঝ না মুশকিলই নেহি, না মুমকিন হ্যায় !
ছবি, সৌঃ ফেসবুক
জোর জল্পনা বিশ্বকাপ শেষ হলে ক্রিকেট থেকে সন্ন্যাস নিয়ে পাকাপাকিভাবে রাজনীতিতে যোগ দিতে চলেছেন দেশকে দুবার বিশ্বকাপ দেওয়া অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ২০১৯ সালের ডিসেম্বরে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন। সেখানে নিজের রাজ্যে বিজেপির মুখ হওয়ার সম্ভাবনা মহেন্দ্র সিং ধোনির।
রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যাচ্ছে, ধোনিকে দলে টানতে নাকি বিশ্বকাপের আগে বিজেপি নেতৃত্ব অনরবত যোগাযোগ রেখে চলছিল। বিশ্বকাপ শেষ হলেই ফের দলের পক্ষ থেকে মাহিকে প্রস্তাব দেওয়া হবে। সেই প্রস্তাবে সাড়া দিলে 'মাহি-মোদি' পার্টনারশিপ দেখা যেতে পারে।
টেস্ট ক্রিকেটকে যেদিন গুডবাই জানিয়েছিলেন,সেদিন কেউ টের পায়নি। সীমিত ওভারের ক্রিকেটে যেদিন নেতৃত্ব ছাড়লেন স্ত্রী সাক্ষীও কিছু জানতেন না। এটাই মাহি! বাইশ গজে নিঃশব্দেই প্রতিপক্ষের ব্যাটসম্যানকে স্টাম্প করেন, আর মাঠের বাইরে নিঃশব্দে নিজের সিদ্ধান্ত জানিয়ে দেন। বর্তমানে তাঁর অবসর নিয়েও জোর জল্পনা।
এক মহলের মত বিশ্বকাপে ভারতের শেষ ম্যাচেই ব্যাট-গ্লাভস তুলে রাখতে চলেছেন। তাঁদেরই কটাক্ষ করে শ্রীলঙ্কা ম্যাচের আগে মাহি শুনিয়ে দিয়েছেন, এখনও অবসর নিয়ে কোনও পরিকল্পনা তিনি নেননি। যার অর্থ একটাই সমালোচকদের কথায় নয়, কেরিয়ারের শেষ দিনটা, ধোনি নিজেই ঠিক করবেন! আর জল্পনা সত্যি হলে, কেরিয়ারে দ্বিতীয় ইনিংসে বড়সড় চমক নিয়ে হাজির হতে চলেছেন মাহি।









কোন মন্তব্য নেই