Header Ads

আজ উল্টো রথ, গোটা পুরী লোকে লোকারণ্য

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ আজ উল্টো রথ। আজ একাদশী, একাদশীতে সচরাচর  উল্টো রথ যাত্ৰা দেখা যায় না। একাদশীর দিন উল্টো রথের যাত্ৰা খুবই বিরল। উল্টো রথের দিন সেজে উঠেছে মায়াপুরও।  পুরীতেও এখন সাজো সাজো রব। আজকের দিনই জগন্নাথ, বলদেব, সুভদ্ৰা মাসি বাড়ি থেকে নিজের বাড়িতে যাবেন। 
ছবি, সৌঃ আন্তৰ্জাল

৯ দিন গুন্ডিচা মন্দিরের মাসির বাড়িতে কাটিয়ে রথে চেপে শ্ৰীমন্দিরে ফিরে যাবেন জগন্নাথ, বলভদ্ৰ এবং সুভদ্ৰা। শুক্ৰবার গোটা পুরী লোকারণ্য। লক্ষ লক্ষ ভক্তের ভিড় জমায়েত হয়েছে সমুদ্ৰ নগরী পুরীতে। পৌনে ১১ টায় হয়েছে মঙ্গলাৰ্পণ, রথযাত্ৰা বিকেল চারটেয়। একইসঙ্গে মাহেশ, মায়াপুর, ইসকন, মহিষাদলের মতো পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে উল্টোরথ। অসমের ইসকন মন্দিরও মহা ধুমধামের সঙ্গে উল্টো রথের আয়োজন করেছে। 

লোকের বিশ্বাস এই রথের রশিতে একবার টান দিতে পারলে মানব জীবন ধন্য হয়ে যায়। সমস্ত জাতপাতের উৰ্ধে হিন্দু, মুসলিম, শিখ, খ্ৰিস্টান সব ধৰ্মের মানুষ জগন্নাথের রথ যাত্ৰার উৎসবে যোগদান করেন।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.