Header Ads

লোকসভায় ডেপুটি স্পিকার রমা দেবী সম্পৰ্কে আশালীন মন্তব্য করে বিপাকে এস পি-র সাংসদ আজম খান

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ লোকসভায় ডেপুটি স্পিকার রমা দেবী সম্পৰ্কে আশালীন মন্তব্য করে বিপাকে সমাজবাদী পাৰ্টির সাংসদ আজম খান। একজন জনপ্ৰতিনিধির সম্পৰ্কে অশালীন মন্তব্য করায় স্পিকার ওম বিড়লা তাঁকে তলব করেছেন। এসম্পৰ্কে রমা দেবীর বক্তব্য- তিনি (আজম খান) শুধু তাঁকে নয়, দেশের মহিলাদের অপমান করেছেন। নিৰ্বাচনে মানুষ তাঁকে ভোট দিয়ে জিতিয়েছেন। তাঁর ওপর আস্থা রেখেছেন। আজম খানের মতো মানুষকে শায়েস্তা করার ক্ষমতা তাঁর আছে। তিনি বিষয়টি নিয়ে লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে আজম খানের বিরুদ্ধে নালিশ জানিয়েছেন।


                                                                ছবি, সৌঃ আন্তৰ্জাল
স্পিকার ওম বিড়লা বলেছেন- আজম খানকে লঘু ভাষায় রমা দেবীর সঙ্গে কথা বলার জন্য তাঁকে ক্ষমা চাইতে হবে। নতুবা তাঁর বিরুদ্ধে কড়া শাস্তির ব্যবস্থা করা হবে। প্ৰশ্ন হচ্ছে পাড়ার আড্ডাতেও যে ভাষায় কথা বলা যায় না, সংসদের ফ্লোরে দাঁড়িয়ে কি করে লঘু ভাষায় মন্তব্য করলেন আজম খান, তা নিয়েই সৰ্বত্ৰ নিন্দার ঝড় উঠেছে। 
গত বৃহস্পতিবার লোকসভায় যখন তিন তালাক বিল নিয়ে বিতৰ্ক চলছিল, রমা দেবী সভা পরিচালনার দায়িত্বে ছিলেন। আজম খান বক্তব্য পেশ করতে উঠলে রমা দেবী বলেন চেয়ারের দিকে তাকিয়ে কথা বলতে। যিনি সভাপতিত্ব করছেন, তাঁর মাধ্যমে সভার কাছে বক্তব্য পেশ করতে হয়। তখনই আজম খান এমন কিছু মন্তব্য করেন, যা শাসক দলের মতে ‘নারীবিদ্বেষী’। তাদের বক্তব্য, আজম খানকে নিঃশৰ্তে ক্ষমা চাইতে হবে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.