সোমবার ইয়েদুরাপ্পার আস্থা ভোট, চব্বিশ ঘণ্টা আগে ১৪ জনের বিধায়ক পদ খারিজ
নয়া ঠাহর প্রতিবেদন : আস্থা ভোটের একদিন আগে নয়া মোড় কর্নাটকে। ১৪ বিক্ষুব্ধ কংগ্রেস ও জেডিএস বিধায়কের বিধায়ক পদ খারিজ করে দিলেন স্পিকার রমেশ কুমার। বেঙ্গালুরুতে সাংবাদিক বৈঠক করে স্পিকার রমেশ কুমার জানান, ১৩ জনের বিধায়ক পদ বাতিল করা হয়েছে। কংগ্রেসের ১১ জন এবং জেডিএস-এর ৩ বিধায়ক রয়েছেন। স্পিকারের এই সিদ্ধান্তে ২২৫ আসনের কর্নাটকে মোট সদস্য সংখ্যা দাঁড়াল ২০৮। এর আগে এক নির্দল বিধায়কের পদ খারিজ করে দেওয়া হয়েছে। তা হলে ম্যাজিক ফিগার দাঁড়াচ্ছে ১০৫। এক নির্দল বিধায়কের সমর্থনে বিজেপি অনায়াসে সংখ্যগরিষ্ঠতা প্রমাণ করতে পারবে বলে মনে করা হচ্ছে।
পাঁচদিন হয়ে গেল ক্ষমতাচ্যুত হয়েছে কংগ্রেস এবং জেডিএস জোট। শুক্রবার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পা। কিন্তু সরকার বদল হলেও এখনও স্পিকারের পদে ইস্তফা দেননি কে আর রমেশকুমার। রমেশকুমার স্বেচ্ছায় ইস্তফা না দিলে তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হবে বলে রাজ্য বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে।
সাধারণত শাসক দলেরই কেউ বিধায়ক স্পিকার পদে নির্বাচিত হন। বিজেপি-র বক্তব্য, স্পিকার নিজে না পদ ছাড়লে, তারা প্রক্রিয়া শুরু করবে। আগামী কাল আস্থা ভোট নিতে হবে ইয়েদুরাপ্পাকে। এখন স্পিকারের ভূমিকাও সন্দেহের ঊর্দ্ধে নয় বলেই মনে করছেন অনেকে। কারণ, খারিজ হওয়ায় সুবিধেই হল বিজেপি-র।









কোন মন্তব্য নেই