Header Ads

ভগবান তুঙ্গনাথ মন্দিরে পুজো ও যজ্ঞ করলেন ইউএই'র ক্ৰাউনপ্রিন্সের প্রতিনিধি আল রশিদ

বরিষ্ঠ সাংবাদিক বিশ্বদেব চট্টোপাধ্যায়
নয়া ঠাহর প্রতিবেদন: সংযুক্ত আরব অমিরাত (ইউএই) এর ক্রাউন প্রিন্স শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের প্রতিনিধি ও বড়ো ব্যবসায়ী মহম্মদ আলী রশিদ আলবাদ উত্তরাখণ্ডের তুঙ্গনাথ মন্দিরে পূজা-অর্চনা করেন। শনিবার উনি যজ্ঞ করে ভগবানকে রূপার ছাতা ও লাঠি অর্পণ করেন। ব্যবসায়ী আলী রশিদ তুঙ্গনাথের জাঁকজমক ও সৌন্দর্যে অবাক হন। উনি বলেন তুঙ্গনাথের প্রতি তিনি প্রচণ্ড ভক্তি রাখেন। আলী রশিদ চার্টার্ড হেলিকপ্টারের মাধ্যমে সেখানে পৌঁছেছিলেন।
উখিমটে পৌঁছানো আলী রশিদকে স্বাগত জানানোর জন্য বদ্রিনাথ-কেদারনাথ মন্দির পদাধিকারীদের সঙ্গে সঙ্গে জেলা প্রশাসনের লোকেরাও উপস্থিত ছিলেন। এরপর তিনি গাড়ি করে চোপতা পৌঁছান আর তারপর সেখান থেকে ৩ কিলোমিটার উঠে তুঙ্গনাথ ধামে পৌঁছান। আসলে ওনার দেরাদুন হয়ে তুঙ্গনাথে যাওয়ার কথা থাকলেও তিনি দিল্লী থেকে সোজা তুঙ্গনাথে পৌঁছান। তিনি মোটামুটি ২ ঘন্টা ধরে মন্দিরে বিশেষ পূজা করেন।
এই কারণে সেখানে ভান্ডারার আয়োজন করা হয়েছিল। বিকেল ৫ টা নাগাত তিনি দিল্লীর জন্য রওনা দেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী আলী রশিদ ৮২৯ মিটারের পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খলিফা এবং দ্যা দুবাই মলের ডেভেলপার। ইউএই-এর সবচেয়ে বড় রিয়েল এস্টেট ব্যবসায়ীদের মধ্যে ওকে ধরা হয়। তিনি ৫৮৩ কোটি ডলার রেভেনিউ সম্পন্ন কোম্পানি ইমার প্রপার্টিজের সংস্থাপক।
তুঙ্গনাথ মন্দির পঞ্চ-কেদার মন্দিরের মধ্যে সবচেয়ে বেশি উচ্চতায় অবস্থিত শিব মন্দির। এটি মোটামুটি কয়েক হাজার বছরের পুরোনো। এই মন্দিরের স্থাপনার ইতিহাস পাণ্ডবদের সঙ্গে জড়িত আছে। এমনকি রামায়ণেও এর উল্লেখ পাওয়া যায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.