Header Ads

ইডি-র জেরার মাঝপথেই ওয়াশরুমের নাম করে চম্পট দিলেন মধ্যপ্ৰদেশের মুখ্যমন্ত্ৰী কমলনাথের ভাইপো রাতুল পুরী

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ কেন্দ্ৰীয় তদন্ত এজেন্সি ইডি-র জেরার মাঝখানেই চম্পট দিলেন মধ্যপ্ৰদেশের মুখ্যমন্ত্ৰী কমলনাথের ভাইপো তথা শিল্পপতি রাতুল পুরী। 
 ছবি, সৌঃ আন্তর্জাল

অগুস্তা ওয়েস্টল্যান্ড ভিভিআইপি চপার কেনাবেচায় অবৈধভাবে টাকা লেনদেনের ব্যপারে তাঁকে জেরা করার জন্য ডেকেছিল ইডি। জেরার মাঝপথে ওয়াশরুমে যেতে চান রাতুল। ওয়াশরুমে গিয়ে তারপর আর ফিরে আসেননি। বিরোধীদের সমালোচনা শুরু হয়ে গেছে। সব ফাঁস হয়ে যাবে ভেবেই হয়তো পালিয়েছেন রাতুল। কিন্তু তাতে কোনও লাভ হবে না। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, গোয়েন্দা সূত্ৰের খবর, রাতুলকে ফের সমন পাঠানো হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.