Header Ads

অসমে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল

নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ 
উত্তর পূর্বাঞ্চলের প্রধান নগরী গুয়াহাটি মহানগরকে বিশাল ব্রহ্মপুত্র এবং চারপাশে ১৮ টি সবুজ পাহাড় ঘিরে রেখেছে, সরকারের সব ধরনের নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অধিকাংশ পাহাড়ে ব্লাস্টিং করে পাথর, মাটি কাটা চলছেই, তা বন্ধ করার ক্ষমতা সরকারের নেই। গুয়াহাটি উপকণ্ঠে সংরক্ষিত বনাঞ্চলে রমরমিয়ে সিমেন্ট ফ্যাক্টরি চলছে, গত কয়েকদিন ধরে  লাগাতার বৃষ্টিপাতের ফলে পাহাড়গুলিতে ধস নামছে বৃহস্পতিবার শক্তিপীঠ কামাখ্যা ধাম যাওয়ার প্রধান পথে বিশাল পাথর ভেঙে পড়ে পথ বন্ধ হয়ে যায়। রাজ্যের বন্যা ক্রমশ জটিল হচ্ছে। এখন পৰ্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
ছবি, সৌঃ জিপ্লাস
 পাশাপাশি জল বাহিত রোগ জাপানিজ এনকেফেলাইটিস বিস্তার লাভ করেছে, স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান ১৪০ জন আক্রান্ত হয়েছে, ৬৬ জনের মৃত্যু হয়েছে, ১০৩ জনের সরকারি হাসপাতালে চিকিৎসা চলছে, ৪০ জন আইসিইউতে চিকিৎসাধীন। এই রোগ প্রতিরোধে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে ! বন্যা ও ধস রাজ্যের ১১ টি জেলাকে গ্রাস করেছে রাঙানদী ও সুবর্ন সিঁড়ি নদীর বন্যা লখিমপুর জেলাকে ডুবিয়েছে, আই নদী জেলা, মরা পাগলাদিয়া নদী টিহুকে ভাসিয়েছে, মাজুলি গুয়াহাটি সহ কয়েকটি জায়গায় ব্রহ্মপুত্র নদ বিপদ সীমার ওপর দিয়ে বইছে বলে ফেরি সেবা অনিৰ্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। বিভিন্ন বন্যা পীড়িত এলাকায় এনডিআরএফ বাহিনী উদ্ধার অভিযান চালাচ্ছে, গোলাঘাট  সমেত কয়েকটি জেলাতে ত্রাণ শিবির খোলা হলেও পর্যাপ্ত পরিমাণে ত্রাণ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ আসছে। বন্যা কবলিত এলাকায় পানীয় জলের তীব্র অভাব হয়েছে।

 মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল বৃহস্পতিবার রাজ্যের বন্যা পরিস্থিতির খোঁজ খবর নেন। রাজ্যের প্ৰত্যেকজন জেলা শাসক এবং উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করে কথা বলেন তিনি। বিভিন্ন জেলার জেলা শাসকদের তিনি ২৪ ঘন্টাই কনট্ৰোল রুমগুলি অ্যাকটিভ রাখার পরামৰ্শ দিয়েছেন মুখ্যমন্ত্ৰী। বন্যা প্ৰভাবিত এলাকাগুলিতে ক্ষতিগ্ৰস্থদের উপযুক্ত চিকিৎসা পরিষেবা দেওয়ার পরামৰ্শ দিয়েছেন তিনি। কোথাও চিকিৎসকের অভাব থাকলে সঙ্গে সঙ্গে হেল্থ ডিরেক্টরের সঙ্গে যোগাযোগ করার পরামৰ্শ দিয়েছেন মুখ্যমন্ত্ৰী সনোয়াল।

গত ১২ ঘন্টায় রাজ্যে ১.৪ লক্ষ মানুষ বন্যায় ক্ষতিগ্ৰস্থ হয়েছে। বন্যার কবলে পড়েছে ধেমাজি, লখিমপুর, বিশ্বনাথ, দরং, বরপেটা, নলবাড়ি, ইরাং, গোলাঘাট, মাজুলি, যোরহাট এবং ডিব্ৰুগড় জেলা। বন্যা কবলিত এলাকাগুলিতে পানীয় জল, ওষুধ এবং খাদ্য সরবারাহের জন্য সংস্লিষ্ট বিভাগগুলিতে জেলা প্ৰশাসনকে যোগাযোগের জন্য পরামৰ্শ দিয়েছেন। বন্যায় যারা প্ৰাণ হারিয়েছেন তাদের পরিইবার পরিজনদের এককালীন অৰ্থ সাহায্যের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্ৰী।
এদিকে লাগাতার বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠেছে মহাবাহু ব্ৰহ্মপুত্ৰ। ব্ৰহ্মপুত্ৰ নদের উপর দিয়ে ইনল্যান্ড ওয়াটার ট্ৰান্সপোৰ্ট ডিভিশন বৃহস্পতিবার থেকে অনিৰ্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ফেরি চলাচল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.