Header Ads

প্ৰিয়া সাহার ব্যাপারে চট করে কোনও সিদ্ধান্ত নয়, মন্তব্য বাংলাদেশের পররাষ্ট্ৰমন্ত্ৰীর

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ প্ৰিয়া সাহার ব্যপারে চট করে কোনও সিদ্ধান্ত নেবে না বাংলাদেশ সরকার। তাঁর অবস্থা বিচার বিবেচনা করা হবে বলে জানিয়েছেন সেদেশের পররাষ্ট্ৰমন্ত্ৰী ডঃ এ কে আবদুল মোমেন। শনিবার দুপুরে সিলেটের কোম্পানিগঞ্জে বঙ্গবন্ধু হাইটেক পাৰ্কে শেখ কামাল আইটি ট্ৰেনিং অ্যান্ড ইনকিউভেশন সেন্টারের ভিত্তিপ্ৰস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্ৰশ্নের জবাবে তিনি একথা জানিয়েছেন

 ছবি, সৌঃ আন্তৰ্জাল


। প্ৰিয়া সাহার বক্তব্যের পেছনে কোনও রাজনৈতিক দলের ইন্ধন রয়েছে কিনা - প্ৰশ্নের জবাবে পররাষ্ট্ৰমন্ত্ৰী বলেন- সে ব্যাপারে তিনি কিছু বলতে পারবেন না, প্ৰিয়া সাহাই ভাল করে বলতে পারবেন। তবে এদিন বাংলাদেশের পররাষ্ট্ৰমন্ত্ৰী প্ৰসঙ্গক্ৰমে এও বলেছেন - প্ৰিয়ার বক্তব্য ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্ৰণোদিত।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.