Header Ads

শতাব্দীকে তলব ইডি-র, সারদা মামলা ঘিরে শুভপ্রসন্নর পর এবার তৃণমূল সাংসদের দিকে নজর

বিশ্বদেব চট্টোপাধ্যায় : লোকসভা ভোটের পর এবার সারদা মামলা ঘিরে ক্রমই ফাঁস আরও শক্তপোক্ত করতে শুরু করে দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই মামলায়, এর আগে শুভাপ্রসন্নকে ইডির তলবের পর এবার তৃণমূল শিবিরের আরও এক নেত্রীকে ডেকে পাঠানো হল ইডির দফতরে। বীরভূমের সাংসদ শতাব্দীকে রায়কে এবার ফের তলব করা হল ইডির দফতরে।
সিবিআই ও ইডি এবার জোরকদমে এগিয়ে নিয়ে যাচ্ছে সারদা মামলার তদন্ত প্রক্রিয়া। এর আগে বিধাননগরের কমিশনারেটের একাধিক পদস্থ কর্তাকে জেরা করা হয়েছে দফার দফায়। তদন্তের স্বার্থে কলকাতার নগরপাল রাজীব কুমারকেও জেরা করতে পিছপা হয়নি সিবিআই। আর এমন প্রেক্ষাপটে এবার তলব করা হয়েছে শতাব্দী রায়কে।
সারদা কাণ্ডের সঙ্গে শতাব্দী রায়ের নাম জড়ানোর অন্য়তম কারণ , শতাব্দী ছিলেন সারদার ব্র্যান্ড অ্যাম্বাসাডর। আর সেই সূত্রেই শতাব্দিকে ডেকে নিয়ে একপ্রস্থ জেরা করা হয়েছিল শতাব্দীকে। তবে তার আগে আরও এক প্রস্থ জেরা করা হয় তাঁকে।
জানা গিয়েছে, দেবযানী ও সুদীপ্ত সেনকে বসিয়েও জেরা করা হবে বলে সিবিআই সূত্রে। এই মর্মে সিবিআইয়ের তরফে আর্জি জানানো হয়েছিল সুদীপ্ত সেন ও দেবযানীকে একসঙ্গে বসিয়ে জেরা করার । শুক্কবরা সেই অনুমতি দেয় বারাসত স্পেশাল কোর্ট।
সারদা মামলায় ফের বেড়েছে তদন্তের গতি। লোকসভা ভোট মিটতেই ফের একবার এই তদন্ত নিয়ে কড়া মেজাজে ময়দনে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগে, সারদাকাণ্ডে চিত্রশিল্পী শুভাপ্রসন্নর নাম জড়ানোর পরই সিবিআই তাঁকে তলব করে কলকাতার সিজিও কম্প্লেক্সে। এর আগে ঘণ্টা চারেকের জিজ্ঞাসাবাদের পর এবার ফের চিত্রশিল্পীকে ডেকে পাঠানো হয়েছে সিজিও কম্প্লেক্সে।
এর আগে ডেকে পাঠায় ইডি, আর এবার সিবিআই। সবমিলিয়ে সারদা কাণ্ডে শুভাপ্রসন্ন কে ঘিরে দড়ির ফাঁস আরো আঁটোসাঁটো করার দিকে এগিয়ে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, অন্তত সূত্র এমনটাই দাবি করছে। ইডির কাছে শুভাপ্রসন্নর বয়ান খতিয়ে দেখার পর বুধবার এই তৃমমূল ঘনিষ্ঠ শিল্পীকে ডেকে পাঠানো হয়েছে সিজিও কম্প্লেক্সে। এই জিজ্ঞাসাবাদের মূলে রয়েছে, একটিই প্রশ্ন, কেন সারদা কর্তার থেকে লোকসানে চলা একটি টিভি চ্যানেল কিনে নেন শুভাপ্রসন্ন? চ্যানেলটি কিনে নিলেও তা সম্প্রচারিত হয়নি। বাজারদরের চেয়ে বহুগুণ অতিরিক্ত মূল্যে শুভাপ্রসন্ন এই চ্যানেল কেনবার টাকা কোথা থেকে পেয়েছিলেন, সে প্রশ্নও উঠে আসছে এই ঘটনা ঘিরে।
সিবিআই সূত্র বলছে, শাসক ঘনিষ্ঠ চিত্রশিল্পী নেহাতই নিজের প্রভাব খাটিয়ে এই চ্যানেলটি কিনে নেন। তবে শুভাপ্রসন্নর 'আর্টস একর' সংস্থায় কার কার অর্থলগ্নী রয়েছে তাও রয়েছে সিবিআই এর স্ক্যানারে। সমস্ত দিক থেকে ই আগামী বুধবারে সুভাপ্রসন্নকে ঘিরে সিবিআইয়ের এই জিজ্ঞাসাবাদ পর্ব ব্যাপক রূপ নিতে চলেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.