Header Ads

লামডিং এ পরকীয়া প্রেমের জন্য যুবককে হত্যা



নয়া ঠাহর প্রতিবেদন,লামডিং। পরকীয়া প্ৰেমের জন্য এক  নারকীয় ঘটনা সংঘটিত হল লামডিং এ৷ লামডিং এর সাধুকুটি অঞ্চলে সংঘটিত হয় এই জঘন্য হত্যাকাণ্ড৷ স্বামী- স্ত্ৰী এই হত্যা কান্ডের সাথে জড়িত বলে সন্দেহ ৷ লামডিং এর সাধুকুটি এলাকার হরি দাসের  ঘরে  ভাড়াটিয়া এক দাম্পতীর ঘরে একজন যুবকের মৃতদেহ উদ্ধারকে নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ৷ মৃতযুবক গোলাঘাট জিলার বোকাঘাটের (রাজা) বাবলু দাস বলে চিনাক্ত করেছে পুলিশ ৷ পরকীয়া প্ৰেমের জন্য এই হত্যা কাণ্ড সংঘটিত হয়েছে বলে স্থানীয়রা সন্দেহ করছে ৷ মৃতদেহ দম্পতীর বন্ধ ঘরের ভিতরে গলায় গামছা বান্ধা অবস্থায় মাটিতে পরে থাকা অবস্থায় উদ্ধার করাহয়। সাথে মৃত যুবকের মাথার পিছনেও আঘাতের চিহ্ন স্পষ্ট ৷পুলিশ সূত্র দ্বারা প্রাপ্ত তথ্য মতে এক
মাস আগে হরি সরকারের ঘরে কাঞ্চন দাস আর নেপাল দাস ভাড়াটিয়া হিচাপে এসেছিল৷ স্থানীয় লোকেদের মতে বাবলু দাস প্রায়ই কাঞ্চনের  ঘরে যাতায়াত করত ৷ গতকালও যুৱকটি দম্পত্তির ঘরে এসেছিল।এর পরই ঝগড়া হবার শব্দ আসে।আসে পাশের  লোকেরাও  ঝগড়া র শব্দ শুনতে পায় ৷পুলিশের সন্দেহর ভিক্তিতে পত্নী কাঞ্চন দাস আর স্বামী নেপাল দাসক আটক করে তদন্ত অব্যাহত রেখেছে৷

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.