লক্ষ্য, শিশু, মহিলার সুরক্ষা, উন্নয়ন, অসম বিধানসভার সঙ্গে ইউনেসকোর সমঝোতা
অমল গুপ্ত, গুয়াহাটিঃ
অসমের শিশু, মহিলা সুরক্ষা ও উন্ননের লক্ষ্যে রাষ্ট্রসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থার সঙ্গে অসম বিধানসভা এক সমঝোতা চুক্তিতে আবদ্ধ হল। আজ অৰ্থাৎ রবিবার বিধানসভায় সেন্ট্রাল হলে অধ্যক্ষ হিতেন্দ্র নাথ গোস্বামী, বিধায়ক ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে ইউএনইএসকো- র পক্ষে অফিসার ইন চার্জ শ্বেতা পট্টনায়েক এবং অসম বিধানসভার পক্ষে প্রধান সচিব এম কে ডেকা চুক্তিতে স্বাক্ষর করেন।
এই সমঝোতার ফলে বিধায়করা ইউএনইএসকো-র শিশু ও মহিলা কল্যাণ কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করবে। মহিলা সুরক্ষা , বিকাশ, মানসিক চিন্তার উৎকর্ষ সাধনের লক্ষ্যে এই সমঝোতার ফলে অসমের মহিলা শিশু উপকৃত হবে বলে মনে করেন বিধানসভার অধ্যক্ষ গোস্বামী। সাংসদ আব্দুল খালেকও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, জেলাগুলোতে শিশু মহিলা সুরক্ষা ও বিভিন্ন ইস্যুতে আহ্বান করা বৈঠকগুলো যাতে নিয়মিতভাবে অনুষ্ঠিত হয় তা সুনিশ্চিত করতে হবে।
বিধায়ক তথা বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার দিলীপ পাল শিশুদের সুরক্ষার ওপর জোর দিয়ে অভিযোগ করেন প্রাথমিক বিদ্যালয়গুলিতে বিশুদ্ধ জলের ভাল ব্যবস্থা নেই। ৯০ ভাগ ক্ষেত্রে এল পি পৰ্যায়ের সরকারি বিদ্যালয়গুলিতে বিশুদ্ধ পানীয় জলের সু ব্যবস্থা নেই। বিধায়ক ভুবন পেগু বলেন সমাজকল্যাণকে এই কর্মসূচিগুলোর সঙ্গে সামিল করতে হবে।
অধ্যক্ষ এই সমঝোতা কে এক মাইল স্টোন বলে ব্যাখ্যা করে বলেন দেশে ৩ কোটি ১২ লাখ মানুষের মধ্যে ৪৬ লাখের বয়স শূন্য থেকে ৬ বছর, ১ কোটি ২৫ লাখ লোকের বয়স ১৮ বছর, ইউএনইএসকো-র সমর্থন পেলে দেশের উন্নয়নে গতি আসবে। আজকের এই অনুষ্ঠানে বিধায়ক অজন্তা নেওগ, রোনোজ পেগু, রেকিবুদ্দিন আহমেদ, বিশিষ্ট সাংবাদিক মৃণাল তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন। অধ্যক্ষ গোস্বামীর আমন্ত্রিত অতিথি হিসাবে ডিওয়াই ৩৬৫ টিভি চ্যানেলের জনপ্রিয় অনুষ্ঠান ‘আকাশ ছুঁতে চাই’- এর বিকলাঙ্গ শিল্পীদের এই অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক অনুপম চক্রবর্তী।

কোন মন্তব্য নেই