কাশ্মীর থেকে ধারা ৩৫-এ তোলা হলে দেশ জ্বালিয়ে দেওয়ার হুমকি মেহেবুবা মুফতির
বিশ্বদেব চট্টোপাধ্যায় : দেশের আইন কানুন সম্ভবত ইসলামিক কট্টরপন্থার সামনে পঙ্গু হয়ে যায়। কারণ এটাই প্রথমবার নয় যে মেহেবুবা মুফতি ভারতে দাঙ্গা করার হুমকি দিয়েছেন। অনুচ্ছেদ ৩৭০ ও ৩৫-এ প্রসঙ্গে মেহেবুবা মুফতি বেশকয়েকবার হুমকি দিয়েছেন। কিন্তু দেশের আইন কানুন মেহেবুবা মুফতির কেশাগ্র স্পর্শ করতে পারেনি।
কেন্দ্রীয় সরকার কাশ্মীরে অতিরিক্ত ১০ হাজার জওয়ান পাঠানোর সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গেই কাশ্মীরে আতঙ্কবাদী, পাথরবাজ সহ মেহেবুবা মুফতি চিন্তায় পড়ে গেছেন।
আর এখন মেহেবুবা মুফতি খোলাখুলি ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রের হুমকি দিচ্ছেন। মেহেবুবা খোলামেলাভাবে দেশকে জ্বালিয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন। আজ তিনি বলেছেন যদি কেউ অনুচ্ছেদ ৩৫-এ বা ৩৭০ নিয়ে টানা হেঁচড়া করে তাহলে তাকে জ্বালিয়ে শেষ করে দেওয়া হবে। পুরো ভারত ধারা ৩৫-এ মুছে ফেলার জন্য আওয়াজ তুলেছে কিন্তু মেহেবুবা মুফতি হুমকি দিচ্ছেন দেশ জ্বালিয়ে দেওয়ার।
দেশকে অশান্ত করার হুমকি দিলেও আইন কানুন, শাসন, প্রশাসন মেহবুবার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। দেশ বিরোধী মন্তব্য করেও নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছেন মেহবুবা মুফতি। দেশকে হুমকি দেওয়ার জন্য যেন খোলামেলা লাইসেন্স রয়েছে মেহবুবা মুফতির কাছে।









কোন মন্তব্য নেই