বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে ১৮ রানে ভারতের হার
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ শেষ রক্ষা হল না আর। ব্যৰ্থ হল ধোনি জাডেজার লড়াই। নিউজিল্যান্ডের কাছে ১৮ রানে হারল ভারত। বৃষ্টি বাধা হয়ে না দাঁড়ালে হয়তো জিতে যেত টিম ইন্ডিয়া। মঙ্গলবার দুৰ্দান্ত ফৰ্মে ছিল ভারতীয় দল।
ছবি, সৌঃ আন্তৰ্জাল
ধোনি এবং জাডেজার পাৰ্টনারশিপ এদিনের খেলাকে মোটামুটি একটা অবস্থায় ফিরিয়েছিল। খুব ভেবে চিন্তে উইকেট টিকিয়ে রেখেছিলেন ধোনি। রবীন্দ্ৰ জাডেজার অৰ্ধশতরান খেলাতে প্ৰাণ ফিরিয়েছিল। ৭৭ রান সংগ্ৰহ করে আউট হন রবিন্দ্ৰ জাডেজা। উইলিয়ামসন জাডেজার বল ক্যাচ ধরেন। এর পর আউট হন ধোনি। ১৩০ কোটি ভারতীয়ের প্ৰাৰ্থনা বিশ্বকাপের সেমিফাইনালে জেতাতে পারল টিম ইন্ডিয়াকে। বিরাট বাহিনীর বিরাট স্বপ্ন অধরাই রইল।









কোন মন্তব্য নেই