বিহাড়ায় এনসিসি ক্যাডার পালন করল কার্গিল বিজয় দিবস
নয়া ঠাহর প্রতিবেদন, বিহাড়া : গতকাল, কার্গিল বিজয়ের ২০তম বর্ষ উপলক্ষে বিজয় দিবস পালন করল এনসিসি থার্ড আসাম ব্যাটালিয়নের বিহাড়া শাখা। ক্যাডাররা যুদ্ধে শহিদ বীর সৈনিকদের প্রতি শ্রদ্ধঞ্জলী জ্ঞাপন করে। এনসিসসি। অফিসার নিরুপম নাথ কার্গিল বিজয়ে সৈনিকদের বীর গাথার উপর দীর্ঘ বক্তব্য রাখেন।
ছাত্ররা দেশভক্তি মূলক গান পরিবেশন করে ও বিজয় দিবসের উপর তাৎক্ষণিক বক্তব্য প্রদান করে। প্রাসঙ্গিক বক্তব্য রাখেন বিহাড়া সরস্বতী বিদ্যানিকেতনের শিক্ষক বনমালী শুক্লবৈদ্য। অনুষ্ঠানটির পরিচালনা করেন এনসিসি থার্ড আসামব্যাটালিয়নের সিটিও নিরুপম নাথ।









কোন মন্তব্য নেই