বন্যা দুর্গতদের জন্য অর্থ সংগ্রহ এবিভিপি বিহাড়া ইউনিটের
নয়া ঠাহর প্রতিবেদন, বিহাড়া : আসামের এবারের ভয়াবহ বন্যায় ক্ষয়ক্ষতির পরিমান অনেক। গৃহ হারা হয়েছেন অনেকেই। সরকার পক্ষ থেকে চলছে ত্রাণ কার্য। তবে গৃহহারা মানুষদের পাসে দাঁড়াতে তো হবে সবাইকেই, সেই কথা মাথায় রেখে বন্যা দুর্গতদের জন্য অর্থ সংগ্রহে নামল এবিভিপি বিহাড়া ইউনিট।
শুক্রবার সন্ধ্যায় এবিভিপির সদস্যরা হাতে দানপাত্র নিয়ে বিহাড়া বাজার এলাকা থেকে সংগ্রহ করে ত্রাণ তহবিল। তাদের এই উদ্যোগকে সধুবাদ জানায় এলাকার ব্যবসায়ী মহল সহ অনেকেই। সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ইউনিট সম্পাদক সুমন শুক্লবৈদ্য। তাদের এই অর্থ সংগ্রহের কাজ চলবে আরোও দুইদিন। সংগ্রীহিত অর্থ আসাম সরকারের ত্রাণ তহবিলে পাঠানো হবে বলে জানায় তারা। ত্রাণ তহবিল সংগ্রহে উপস্থিত ছিলেন ছাত্র সংস্থার সদস্য বিপ্রজিৎ গোস্বামী, অনুপ দাস, শিবম সাহা, শানি দাস, সম্রাট ধর সহ অন্যরা।









কোন মন্তব্য নেই