অক্ষরধাম জঙ্গি হামলার মূল চক্রী মহম্মদ ইয়াসিন ভাট পুলিশের জালে
বিশ্বদেব চট্টোপাধ্যায় : ২০০২ সালের ২৪ সেপ্টেম্বর নির্বিচারে অক্ষরধাম মন্দিরে গুলি চালিয়েছিল দুই জঙ্গি। গুলি চালানোর জেরে সে সময় এক এনএসজি কমান্ডো সহ মৃত্যু হয়েছিল ৩০ জনের। এই হামলার মূল চক্রী মহম্মদ ইয়াসিন ভাট দীর্ঘ ১৭ বছর পর পড়ল পুলিশের জালে।কাশ্মীরের অনন্তনাগ থেকে গুজরাট এটিএস ও কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে ধরা পড়ল ইয়াসিন। তার বিরুদ্ধে হামলাকারীদের অস্ত্র ও বোমা সরবরাহের অভিযোগ রয়েছে।
কাশ্মীরেরই বাসিন্দা মহম্মদ ইয়াসিন ভাট হামলার পরপরই পালিয়ে গিয়েছিল পাক অধিকৃত কাশ্মীরে। গোয়েন্দা সূত্রে খবর আসে যে, ইয়াসিন সম্প্রতি ঘরে ফিরেছে। সেখানে সে একটি কাঠের গোলায় কাজ করছে। এ খবরের ভিত্তিতেই অভিযান চালিয়ে শুক্রবার আটক করা হয়েছে ইয়াসিনকে। লস্কর-ই-তৈবা জঙ্গি গোষ্ঠীর সঙ্গে জড়িত ইয়াসিনকে শুক্রবারই ট্রানজিট রিমান্ডে আহমেদাবাদ নিয়ে যাওয়া হয়েছে।








কোন মন্তব্য নেই