Header Ads

লাগাতার বৃষ্টিতে অসমে ভয়াবহ রূপ নিয়েছে বন্যার পরিস্থিতি

নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ লাগাতার বৃষ্টিতে অসমে ক্ৰমশ ভয়াবহ হয়ে উঠছে বন্যা পরিস্থিতি। গত ২৪ ঘন্টায় রাজ্যের ১৪ টি রাজস্ব চক্ৰের অধীন ১৪৫ টি গ্ৰামে ৬২ হাজারেরও বেশি লোকজনের বন্যায় ক্ষতিগ্ৰস্থ হয়েছে। 
ছবি, সৌঃ আন্তৰ্জাল
অসম রাজ্য দুৰ্যোগ মোকাবিলা বিভাগের জানানো মতে এই তথ্য প্ৰকাশ। রাজ্যে ধেমাজি, লখিমপুর, বিশ্বনাথ, বরপেটে, চিরাং, গোলাঘাট, যোরহাট এবং ডিব্ৰুগড় জেলার মানুষ বেশি ক্ষতিগ্ৰস্থ হয়েছেন। এছাড়াও রাজস্ব চক্ৰের অধীন ধেমাজির জোনাই, নাওবৈসা, উত্তর লখিমপুর এবং লখিমপুরের বিহপুরিয়া, বিশ্বনাথের হালেম, কলগছিয়া, বরপেটে, গোলাঘাট, বোকাখাট এবং গোলাঘাটের দেড়গাঁও চিরাং জেলার বিজনি, যোরহাট জেলার পশ্চিম যোরহাট এবং তিতাবর, ডিব্ৰুগড় জেলার চাবুয়াতে বন্যার প্ৰভাব পড়েছে খুব বেশি। 

রাজ্যের বিভিন্ন এই জেলাগুলিতে বন্যার জলে নষ্ট হয়েছে ৩ ৪৩৫ হেক্টর কৃষি জমি। বন্যার জলে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছেন ধেমাজির জেলার বাসিন্দারা। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.