ভারতের সামনে জয়ের লক্ষ্য ২৪০
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ বিশ্বকাপে মঙ্গলবার বৃষ্টির কারণে ভারত বনাম নিউজিল্যান্ডের ম্যাচ আধাতেই শেষ করতে হয়। আজ অৰ্থাৎ বুধবার ৪৬ ওভার থেকে শুরু হয় খেলা। নিউজিল্যান্ড মোট ৮ টি উইকেট হারিয়ে ২৩৯ রান সংগ্ৰহ করেছে।
ছবি, সৌঃ আন্তর্জাল
ফলত ভারতের সামনে জয়ের লক্ষ্য ২৪০। ইনিংসের শুরুতেই ভারত হারাল রোহিত শৰ্মা, অধিনায়ক বিরাট কোহলির উইকেট। এরপর কে এল রাহুল, দীনেশ কার্তিকের উইকেটও হারাল টিম ইন্ডিয়া। এই প্ৰতিবেদন লেখা পৰ্যন্ত মাঠে ব্যাটিংয়ে রয়েছেন ঋষভ পন্থ এবং হাৰ্দিক পান্ড্য। ৪ উইকেট খুইয়ে সত্যিই খুব চাপে রয়েছে ভারতীয় দল। রোহিত শৰ্মাকে (১) ফেরান ম্যাট হেনরি। লোকেশ রাহুলকে (১) ফেরান হেনরি। দীনেশ কাৰ্তিক ২৫ বলে ৬ রান করে আউট হন। হাৰ্দিক পান্ড্য ৬২ বলে ৩২ রান সংগ্ৰহ করে আউট হন।









কোন মন্তব্য নেই