Header Ads

শিক্ষিকাদের নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্ৰী পাৰ্থ চট্টোপাধ্যায়

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ শিক্ষিকাদের নিয়ে মন্তব্য করে বিপাকে পড়লেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্ৰী পাৰ্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার নজরুল মঞ্চে তৃণমূলের শিক্ষক সংগঠনগুলির সঙ্গে আয়োজিত এক জনসভায় শিক্ষকদের বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করেন। সেই প্ৰকাশ্য জনসভায় ‘এত বেশি মহিলা শিক্ষিকা কী করে স্ত্ৰী-রোগে ভুগছেন, জানি না। আমি নিজেই আতঙ্কিত!’- শিক্ষামন্ত্ৰীর এই মন্তব্যের পর নিন্দার ঝড় উঠেছে সৰ্বত্ৰ।
                                                                      ছবি, সৌঃ আন্তৰ্জাল
শিক্ষকদের মিউচ্যুয়েল ট্ৰান্সফারের প্ৰসঙ্গ উঠলে তিনি জানান- কোনও শিক্ষক অসুস্থ হলে তাঁর মিউচ্যুয়েল ট্ৰান্সফারের আবেদন গৃহীত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্ৰী। এই ঘোষণার পরেই নাকি শিক্ষকেরা বেশি করে অসুস্থ হয়ে পড়ছেন বলেন অভিযোগ করেন তিনি। তখনই কথা প্ৰসঙ্গে শিক্ষামন্ত্ৰী বিতৰ্কিত ওই মন্তব্যটি করে বসেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.