Header Ads

কারগিল যুদ্ধে নিহত পাকিস্তানের সেনাদের কোরান পাঠ করেই সমাধিস্থ করেছিল ভারতীয় সেনা

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ
কারগিল যুদ্ধের কথা এখনও হয়তো অনেকের স্মৃতিতে টাটকা । যুদ্ধের সময় বরফ ঢাকা পাহাড়ের চূড়ায় চড়ে দেশরক্ষায় জীবন পণ করে লড়েছিল ভারতীয় সেনা । ভারতীয় সেনাদের দেশরক্ষার এই লড়াই চিরস্মরণীয় ।

                                                                 ছবি, সৌঃ আন্তৰ্জাল
কারগিলে প্রথমে সীমান্ত পার করে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশকারী ঢোকানোর চেষ্টা করেছিল পাক সেনা । ৪৫৩ পাক সেনা নিহত হয়েছিল যুদ্ধে । কিন্তু পাকিস্তান কার্গিলের যুদ্ধের পর তাদের সেনা জওয়ানদের মৃত্যুর কথা স্বীকার করেনি । যুদ্ধের প্রায় ১১ বছর পর নিজেদের জওয়ানদের মৃত্যুর কথা স্বীকার করেছিল পাকিস্তান ।

তাদের সেনাদের মৃতদেহ কোনওদিনই গ্রহণ করেনি পাক সরকার । এর বড় কারণ ছিল, এতে প্রমাণ হয়ে যেত পাক অনুপ্রবেশকারীদের মধ্যে শুধু মুজাহিদিনরাই ছিল না , ছিল পাক সেনাও । সরাসরি পাক সেনার সঙ্গে মুজাহিদিনদের যোগ ছিল তা পাকিস্তান সরকার কখনওই স্বীকার করেনি ।


১৯৯৯ সালের ১৪ মে সীমান্তে নজরদারি চালানোর সময় শহিদ হয়েছিলেন ছয় ভারতীয় সেনা । তাঁদের কারো চোখের মণি উপড়ে, কারো কান নেই,  কারো নাক নেই , সম্পূর্ণ বিকৃত অবস্থায় শহিদ জওয়ানদের মৃতদেহ ফেরত দিয়েছিল পাকিস্তান । এই ঘটনায় সারা দেশ জুড়ে মানুষ  চমকে উঠেছিল ।


ভারত কিন্তু মৃত পাকিস্তান সেনাদের দেহ নিয়ে তা করেনি  । সন্মানের সঙ্গে সমাধিস্থ করা হয়েছিল পাক সেনাদের । ভারতীয় সেনার মুসলিম জওয়ানরা সব রীতি মেনে কোরান থেকে সুরা পাঠ করে সমাধিস্থ করেছিলেন মৃত পাক সেনাদের । পাহাড়ের শক্ত পাথর খুঁড়ে পাক সেনাদের সমাধির ব্যবস্থা করেছিল ভারতীয় সেনা ।


তথ্য সূত্র ---- When Soldiers became National Heroes

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.