বন্যা মাথায় নিয়ে বিধানসভা গ্রীষ্মকালীন অধিবেশন বসছে, বন্যা, এনআরসি ইস্যুতে বিধানসভার ফ্লোর উত্তপ্ত হওয়ার সম্ভাবনা
অমল গুপ্ত, গুয়াহাটিঃ
অসমে বন্যার জন্যে একবার বিধান সভার গ্রীষ্মকালিন অধিবেশন স্থগিত রাখা হয়েছিল, আবার দ্বিতীয় দফায় রাজ্যে বন্যা শুরু হল। এর মধ্যেই আগামীকাল অৰ্থাৎ ২৬ জুলাই থেকে বিধানসভার স্বল্প কালীন অধিবেশন শুরু হবে। ভুটানের গ্রীন পাওয়ার জল বিদ্যুৎ প্রকল্প থেকে হঠাৎ জল ছেড়ে দেওয়ায় ভুটানের কুরিশু পাহাড়ি নদীর বন্যায় গোয়ালপাড়া, বরপেটা জেলা প্লাবিত হয়েছে, বেঁকি নদীর জলের উচ্চতা ২ ফুট ছাড়িয়েছে, পাঠশালা, সরুক্ষেত্ৰী কোকরাঝাড়ের অনেক নিচু অঞ্চল প্লাবিত হয়েছে। সরকার লাল সংকেত জারি করেছে।

ছবি, সৌঃ আন্তৰ্জাল
এনএফ রেলওয়ের জনসংযোগ অফিসার নৃপেন ভট্টাচার্য জানিয়েছেন, দ্বিতীয় দফা বন্যার ফলে ১০ টি ট্রেন বাতিল করা হয়েছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে আগামী পাঁচ দিন ভারী বৃষ্টিপাতের সম্ভবনা উজান অসমের লখিমপুর, ধেমাজি প্রভৃতি জেলাতে নতুন করে বন্যা দেখা দিয়েছে। এ পৰ্যন্ত বন্যায় মৃতের সংখ্যা ৭৫ ছাড়িয়ে গেছে। তাই বন্যা মাথায় নিয়ে বিধানসভা শুরু হচ্ছে, বন্যা পরিস্থিতি নিয়ে বিধানসভা উত্তপ্ত হবে সে বিষয়ে সন্দেহ নেই। ইতিমধ্যে এআইইউডিএফ বন্যা সমস্যা নিয়ে জরুরি আলোচনার জন্য নোটিশ দিয়েছে বলে আমিনুল ইসলাম জানিয়েছেন। বিরোধী দলপতি দেবব্রত শইকিয়াও বিধান সভায় বন্যা ইস্যু প্রাধান্য পাবে বলে জানিয়েছেন। কংগ্রেস এবং এআইইউডিএফ অভিযোগ করছে বন্যাপীড়িতদের মধ্যে সরকার উপযুক্ত পরিমান ত্রাণ বিলি করেনি। পানীয় জল, পশু খাদ্য, ওষুধপত্র, শিশু খাদ্য কিছুই সরকার দেয়নি। সরকারের টাকা নেই, নদী বাঁধগুলি মেরামত করেনি এই সব দাবিতে বিরোধীরা সরব হবে। আগে যেমন বলেছেন আজও পরিষদীয় মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী বিধানসভার চত্বরে বললেন সরকারের অর্থের কোনও অভাব নেই। অথচ অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গতকাল বন্যা নিয়ে পৰ্যালোচনা বৈঠকের পর জানান, বন্যা পরিস্থিতি মোকাবিলা করার জন্যে বিধানসভায় প্রায় হাজার কোটি টাকা অনুমোদন করিয়ে নেওয়া হবে, আজ কার্বি আলং মেডিক্যাল কলেজের প্রাঙ্গণে দশ হাজার বৃক্ষ রোপনের কর্মসূচিতে অংশগ্রহণ করে বলেন সড়ক নির্মাণের জন্যে টাকার অভাব নেই, পিডব্লিউডি খরচা করতে পারছে না। কেন্দ্র এবং রাজ্য সরকারের অভিমতের বিরুদ্ধে গিয়ে সুপ্রিম কোর্ট কোনও রিভেরিফিকশন ছাড়াই আগস্ট মাসে এনআরসি- র চূড়ান্ত তালিকা প্রকাশ করার সিদ্ধান্তকে ঘিরে সরকার পক্ষ প্রকাশ্য এনআরসি-র সমন্বয়ক প্রতীক হাজেলার কড়া সমালোচনা করছে। মুখ্যমন্ত্রীর আইন উপদেষ্টা শান্তনু ভরালির পর বিজেপি বিধায়ক শিলাদিত্য দেব বৃহস্পতিবার বলেন, ১০০ ভাগ ভুল এনআরসি তালিকা প্রকাশ পাবে, কংগ্ৰেস দলের এজেন্ডা মেনে এনআরসি তৈরি হল, অসমবাসী বিপদে পরবে। সুপ্রিমকোর্টের বিচারাধীন বিষয় হলেও এনআরসি-র মতো জ্বলন্ত ইস্যু নিয়ে বিধানসভা সরগরম হবার সম্ভবনা বেশি।

কোন মন্তব্য নেই