Header Ads

মহারাষ্ট্ৰে থানেতে জলে আটকে মহালক্ষী এক্সপ্ৰেস, বায়ুসেনার চপার ও এনডিআরএফ-এর দল গিয়ে যাত্ৰীদের উদ্ধার করে

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ শুক্ৰবার রাত থেকে তুমুল বৃষ্টির জেরে মুম্বই থেকে ৬০ কিমি দূরে থানে জেলার ওয়াঙ্গানি এবং বদলাপুর স্টশনের মাঝখানে দাঁড়িয়ে পড়ে কোলাপুরগামী মহালক্ষী এক্সপ্ৰেস। কোমর অবধি জলের মধ্যে সারারাত আটকে ছিল যাত্ৰীবাহী ওই ট্ৰিনটি। 

 ছবি, সৌঃ এএনআই
শনিবার বায়ুসেনার চপার এবং এনডিআরএফ দলের অক্লান্ত পরিশ্ৰমে অবশেষে ট্ৰেন থেকে উদ্ধার করা হয়েছে সব যাত্ৰীকে। মুম্বইতে পৌঁছে দিতে তাদের জন্য দেওয়া হয়েছে বিশেষ ট্ৰেন। প্ৰাথমিক চিকিৎসা দিতে বেশ কয়েকজনকে পাঠানো হয়েছে স্থানীয় হাসপাতালে। উদ্ধার হওয়া যাত্ৰীরা সকলেই সুস্থ রয়েছেন বলে খবর মিলেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.