Header Ads

প্ৰচণ্ড শব্দে আকাশ থেকে খসে পড়ল পাথরের গোলা, এটি উল্কা পিণ্ড না অন্য কিছু খতিয়ে দেখছেন বিজ্ঞানীরা

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ আকাশ থেকে আচমকাই প্ৰচণ্ড শব্দে ছুটে এসে পড়ল প্ৰায় ১৫ কেজির একটি গোলাকার বস্তু। ভয়ের চোটে ধান ক্ষেতের কাজ ছেড়ে চম্পট দেন চাষীরা। পরে ছুটে গিয়ে দেখেন ক্ষেতের মাঝখানে প্ৰকাণ্ড গৰ্তের সৃষ্টি হয়েছে। ঘটনটি ঘটেছে বিহারের মধুবনি গ্ৰামে।

 ছবি, সৌঃ আন্তৰ্জাল
 তখনও গোলাকার ওই বস্তুটি থেকে ধোঁয়া বেরোচ্ছিল। পরে প্ৰত্যক্ষদৰ্শী চাষীদের মধ্যেই একজন সাহস করে পাথরের ওই জিনিসটি নিয়ে স্থানীয় প্ৰসাশনকে সমঝে দেন। আপাতত সেটিকে রাখা হয়েছে মিউজিয়ামে। সেটি দেখতে আসেন বিহারের মুখ্যমন্ত্ৰী নিতীশ কুমার। বিহারের শ্ৰীকৃষ্ণ সায়েন্স সেন্টারের বিজ্ঞানীরা জিনিসটা উল্কাপিণ্ড না অন্য কিছু তা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.