Header Ads

রাজ্যসভাতেও পাশ হল তিন তালাক বিল

নয়া ঠাহর ওয়েবডেস্কঃ লোকসভায় পাশ হয়েছিল আগেই। এবার রাজ্যসভাতেও পাশ হল ঐতিহাসিক তিন তালাক বিল। মঙ্গলবার রাজ্যসভায় বিলটি উঠলে তা পুনৰ্বিবেচনার জন্য সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি ওঠে। তা নিয়ে ভোটাভুটি শুরু হয়।

 ছবি, সৌঃ আন্তৰ্জাল
 তাতে বিলটি পুনৰ্বিবেচনার পক্ষে ভোট দেন ৮৪ জন সাংসদ। বিপক্ষে ভোট দেন ৯৯ জন সাংসদ। রাজ্যসভায় পাশ হওয়ার পর তিন তালাক বিলটি পাঠানো হবে রাষ্ট্ৰপতি রামনাথ কোবিন্দের কাছে। রাষ্ট্ৰপতির সই এলেই বিলটি আইনে পরিণত হবে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.