ভারতরত্ন পাচ্ছেন প্রণব মুখোপাধ্যায়
বিশ্বদেব চট্টোপাধ্যায় : আগামী ৮ আগস্ট প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হবে। রবিবার এমনটাই জানিয়েছে রাষ্ট্রপতি ভবন। বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁর হাতে এই পুরস্কার তুলে দেবেন।
জানুয়ারি মাসে ভারতরত্নের জন্য প্রণব মুখোপাধ্যায়ের নাম মনোনীত করে কেন্দ্র। এ দিন রাষ্ট্রপতি ভবন সূত্রে এই খবর বেরনোর পর প্রণববাবুকে শুভেচ্ছাও জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “এই সময়ের অন্যতম সেরা কূটনীতিক প্রণববাবু। কয়েক দশক ধরে তিনি দেশের সেবা করেছেন।” দেশের ১৩তম রাষ্ট্রপতি ছিলেন বাংলার এই রাজনীতিবিদ। তাঁর কার্যকাল শেষ হওয়ার পরেই তাঁকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়।
২০১২ থেকে ২০১৭ সালের জুলাই পর্যন্ত ছিল প্রণববাবুর কার্যকাল। গত বছর নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বার্ষিক সমাবর্তন অনুষ্ঠনে যোগ দেওয়া নিয়ে বিতর্কও হয় প্রণব মুখোপাধ্যায়কে বিরুদ্ধে।
প্রত্যক্ষ রাজনীতি ছাড়ার পরেও বিভিন্ন সময়ে ভারতের রাজনৈতিক অবস্থা নিয়ে নিজের বক্তব্য রেখেছেন প্রণববাবু। শুধুমাত্র কংগ্রেস নয়, সব দলের নেতারা বিচক্ষণ এই নেতার রাজনৈতিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছেন বিভিন্ন সময়ে।

কোন মন্তব্য নেই