Header Ads

প্রত্যেক নাগরিককে সীমান্তবর্তী এলাকার মানুষের জন্য চিন্তা করতে লাগে : মুখ্যমন্ত্রী


নয়া ঠাহর প্রতিবেদন ,গুয়াহাটি।প্রত্যেক দায়িত্ব শীল নাগরিককে সীমান্তের মানুষের জন্য চিন্তা করতে লাগে।ভারত মাতার মর্যাদা অক্ষুন্ন রাখা আমাদের সবার দায়িত্ব এবং কর্তব্য ।নগরের বেলকুচি স্থিত  রয়েল গ্লোবাল  ইউনিভার্সিটিতে  শনিবার থেকে থেকে শুরু হয়েছে সীমান্ত চেতনা মঞ্চের পূর্বোত্তরের রাজ্যিক অধিবেশন। এই অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী সর্বানন্দ এ কথা বলেন । মুখ্যমন্ত্রী বলেন যে সীমান্তবর্তী অঞ্চলে সজাগতা সৃষ্টি করে সীমান্ত চেতনা মঞ্চ এক সুন্দর পরিচয় তুলে ধরেছে। সীমান্ত চেতনা মঞ্চ  এটা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছে। কারণ সীমান্ত অঞ্চলের লোক জীবনে বহু প্রত্যাহ্বান আর সমস্যার সম্মুখীন হয়ে আসছে ।সেখান না থেকে সে কথা আমরা অনুভব করতে পারব না ।সকাল থেকে রাত পর্যন্ত তাদের অনেক কষ্ট সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু তার মাঝেও সীমান্তবর্তী এলাকার সুরক্ষার জন্য সীমান্ত চেতনা মঞ্চের এগিয়ে আসাটা খুবই প্রশংসনীয়। পুলিশ নিরাপত্তা রক্ষী অর্ধ সামরিক বাহিনী  সীমান্ত সুরক্ষা রাখার ক্ষেত্রে দায়িত্ব ও কর্তব্য পালন করে আসছে।আসামে ৩৩টা জেলার প্রত্যেক দায়িত্বশীল নাগরিকে সীমান্তবর্তী এলাকার মানুষের কথা চিন্তা করতেই লাগবে। সীমান্ত অঞ্চল সমূহ আধুনিক রূপে তৈরি করার কথাও বলেন মুখ্যমন্ত্রী ।সীমান্তবর্তী এলাকার বিভিন্ন রাস্তা ঘাট ,বিদ্যুৎ উন্নয়নের সাথে খেলার দিকেও বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীও বিশেষ উদ্যোগ নিয়েছে বলেও বলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। উল্লেখ্য যে এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে নাগাল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী পটটনেও সীমান্তবর্তী এলাকার সুরক্ষা এবং উন্নয়ন সম্পর্কে বক্তব্য রাখেন  তিনি বলেন যে উত্তরপূর্ব রাজ্যেগুলির  সুরক্ষার জন্য নাগাল্যান্ড সরকার সবসময় সহযোগিতা করবে। সীমান্ত সুরক্ষার জন্য কথা চিন্তা করা সকলের জন্য নাগাল্যান্ডের দরজা সব সময় খোলা আছে। ভাষণ প্রসঙ্গে তিনি নাগাল্যান্ডের সীমান্তবর্তী এলাকার মানুষের দুর্দশার কথাও উল্লেখ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে অভ্যর্থনা সমিতির সভাপতি প্রদীপ শর্মা  এবং আরএসএসের আসাম ক্ষেত্রীয় প্রচারক উল্লাস কুলকার্নি,ও  সীমান্তত চেতনা মঞ্চের রাষ্ট্রীয় সংযোজক এ গোপালকৃষ্ণনও সীমান্তে চেতনা মঞ্চের আদর্শ ও কর্মকাণ্ডের কথা  অবগত করেন। উল্লেখ্য যে দুদিনের আয়োজন করা সীমান্ত চেতনা মঞ্চের পূর্বোত্তর আসাম রাজ্যিক অধিবেশনের কয়েকটি আলোচনা সভার আয়োজন করা হয়।যেখানে সীমান্তবর্তী জেলার অনেক লোকেরা অংশগ্রহণ করে। অন্তিম দিনেও অনেক বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.