কামরূপ এক্সপ্রেসের টয়লেটের থেকে উদ্ধার পিস্তল সমেত সজীব গুলি
নয়া ঠাহর প্রতিবেদন,গুয়াহাটি।গুয়াহাটি রেল স্টেশন থেকে রবিবার সকালে আরপিএফ একটা দল .২২পিস্তল সহ ৩০টি সজীব গুলি উদ্ধার করে । উল্লেখ্য যে সকাল প্রায় ৭.৩০ টার সময় নিম্নগামী কামরুপ এক্সপ্রেসটি গুয়াহাটি রেল স্টেশন এর ১ নম্বর প্লাটফর্মে দাঁড়ানো ছিল সেই সময় আরপিএফের নিয়মিত তল্লাশী চালিয়ে এস/১১ নম্বর কোচ থেকে পিস্তল সহ গুলি উদ্ধার করে।
আরপিএফ প্রাপ্ত খবর অনুসারে কামরুপ এক্সপ্রেস১১ নম্বর কোচের টয়লেটের ভিতর এই পিস্তলে ও গুলি রাখা ছিল । কেউ টয়লেটের ভিতর পিস্তল ও গুলী লুকিয়ে রেখেছিল বলে ধারণা করছে রেল পুলিশ। তবে কে রেখেছিল তার হদিস পাওয়া যায়নি । আরপিএফ ইতি মধ্যেই এই ঘটনা সম্পর্কে একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ।










কোন মন্তব্য নেই