দু'টি কলা ৪৪২ টাকা, ২৫ হাজার টাকা জরিমানা পাঁচতারা হোটেলের
নয়া ঠাহর প্রতিবেদন : অভিনেতা রাহুল বোস চণ্ডীগড়ের একটি পাঁচতারা হোটেলে দুটি কলা অর্ডার করেছিলেন । এক একটি কলার দাম ধরা হয়েছিল ২২১ টাকা করে। রাহুল বোসের করা ট্যুইটের জেরে গোটা ঘটনা নজরে আসে নেট দুনিয়ার ।
আইন অনুযায়ী কলার উপর কর চাপানোর কথা নয়। কিন্তু হোটেল কর্তৃপক্ষ কলার দামের সঙ্গে করও জুড়ে দিয়েছিল। শুধু তাই নয় কলার দামও ধরা হয়েছিল অবাস্তব রকমের বেশি। এর জেরে হোটেল কর্তৃপক্ষের জরিমানা করা হয়েছে 25 হাজার টাকা ।









কোন মন্তব্য নেই