Header Ads

কমনওয়েলথ ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপে সোনা জয় ভারতীয় ওয়েটলিফটার চানুর

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ কমনওয়েলথ ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন ভারতীয় ওয়েট লিফটার মীরাবাঈ চানু। মঙ্গলবার টুৰ্নামেন্টের প্ৰথম দিন ছিল। প্ৰথম দিনেই ভারতের ঝুলিতে ১৩টি পদক আসে। 
ছবি, সৌঃ আন্তৰ্জাল
সিনিয়র. জুনিয়র ও ইয়ুথ ক্যাটাগরি মিলিয়ে প্ৰথম দিনই ৮টি সোনা সমেত ৩টি রূপো এবং ২টি ব্ৰোঞ্জ পদক জেতে ভারত। মীরাবাঈ ১৯১ কেজির(৮৪ কেজি ও ১০৭ কেজি) সিনিয়র ক্যাটাগরির ইভেন্টে ভারতকে সোনা এনে দেন। সিনিয়র মহিলাদের ৪৯ কেজি বিভাগে অলিম্পিক কোয়ালিফাইং ইভেন্টে সোনা জিতেছেন মীরাবাঈ। এই পয়েন্ট ২০২০ টোকিও অলিম্পিকে যোগ্যতাঅৰ্জনে যোগ হবে।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.