বৃষ্টিতে ব্যহত ভারত বনাম নিউজিল্যান্ডের সেমিফাইনাল ম্যাচ, ৫ উইকেট হারিয়ে ২০০ পেরিয়েছে কিউইবাহিনী
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ মঙ্গলবার মাঞ্চেস্টারে বিশ্বকাপের সেমিফাইনালের ম্যাচে ভারতীয় দলের কাছে প্ৰথমেই বড় ধাক্কা খায় কিউই বাহিনী। শূন্য রানেই প্যাভিলিয়নে ফিরে যান মাৰ্টিন গাপটিল।
ছবি, সৌঃ আন্তর্জাল
যশপ্ৰীত বুরার বলে দ্বিতীয় স্লিপে দারুণ ক্যাচ নিয়েছেন বিরাট কোহলি। ২৮ রান করে হেনরি নিকোলাস জাদেজার বলে আউট হয়েছেন। যজুবেন্দ্ৰ চাহালের বলে ৬৭ রানে আউট হন উইলিয়ামসন। ১২ রান করে আউট হন জেমস নিসাম। ৪৬.১ ওভারে নিউজিল্যান্ডের রান ৫ উইকেটে ২১১। বৃষ্টির জন্য ব্যহত হয়েছে খেলা।









কোন মন্তব্য নেই