Header Ads

কর্নাটকে শপথ ইয়েদুরাপ্পার

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ প্রত্যাশামতোই কর্ণাটক বিজেপির প্রধান বিএস ইয়েদুরাপ্পা কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শুক্রবার সন্ধ্যায় । এই নিয়ে চতুর্থবারের মতো কর্ণাটকের মুখ্যমন্ত্রী হলেন তিনি । অবশ্য আগের কোনবারই তিনি মুখ্যমন্ত্রী হিসাবে পূর্ণ মেয়াদ পুরো করতে পারেননি । শুক্রবার সকালে রাজ্যপাল বাজুভাই ভালার সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানিয়ে এসেছিলেন ইয়েদুরাপ্পা।

ছবি, সৌঃ আন্তৰ্জাল
কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সভাপতি অমিত শাহ ট্যুইট করে অভিনন্দন জানিয়েছেন ইয়েদুরাপ্পাকে।

কংগ্রেস অবশ্য শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেয়নি। তবে কংগ্রেস বিধায়ক রোশন বেগ একাই যোগ দিয়েছিলেন শপথগ্রহণ অনুষ্ঠানে । 
ইয়েদুরাপ্পা জানিয়েছেন,  অমিত শাহের সঙ্গে আলোচনা  করে তিনি তাঁর মন্ত্রীসভার সদস্যদের অন্তর্ভুক্ত করবেন ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.