এক মানসিক ভারসাম্যহীন তরুণীর পাকস্থলী থেকে উদ্ধার রুপো ও স্বর্ণালঙ্কার
নয়া ঠাহর প্রতিবেদন : পশ্চিমবঙ্গের রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালের শল্য বিভাগের প্রধান সিদ্ধার্থ বিশ্বাস বিরল অস্ত্রোপচার করে এক মানসিক ভারসাম্যহীন তরুণীর পাকস্থলী থেকে উদ্ধার করলেন এক কেজি ছ'শো আশি গ্রাম ওজনের রুপো ও স্বর্ণালঙ্কার।
পেটে ব্যথা, বমি ভাব ও মলত্যাগের সঙ্গে রক্ত পড়া সহ অন্যান্য উপসর্গ নিয়ে ঐ তরুণী ভর্তি হয়েছিল হাসপাতালে। সিটি স্ক্যান, এক্স-রে রিপোর্ট দেখে ডাক্তারদের অনুমান হয় যে, ঐ তরুণীর পেটে ভারী কিছু রয়েছে। যার জেরে পেট ঝুলে গিয়েছিল।
অস্ত্রোপচারের পর তরুণীর পাকস্থলী থেকে একে একে বেড়িয়ে আসে চার জোড়া কানের দুল, বারোটি তামার বালা, নাকছাবি, দশটি পায়ের নূপুর সহ অসংখ্য জিনিস ।
বাড়ির কেউই টের পাননি কখন তরুণী এসব খেয়েছে। চিকিৎসকদের মতে, অস্ত্রোপচার না করলে বাঁচানো যেত না তরুণীকে।










কোন মন্তব্য নেই