Header Ads

২০২১-এর সাফল্য কামনা, মোদী-অমিত শাহের পথে মুকুল রায়

বিশ্বদেব চট্টোপাধ্যায় : তাঁর কাছে ২০১৯-এর লোকসভা নির্বাচন অন্যতম সাফল্যের। এবার লক্ষ্য ২০২১। সেই নির্বাচনে একসময়ের কাছের বর্তমানে 'শত্রু' মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করাই তাঁর লক্ষ্য। সেই লক্ষ্যে অমরনাথে পুজো দিয়ে ২০২১-এর জন্য সাফল্য কামনা করলেন মুকুল রায়। লোকসভা নির্বাচনে দল ভাল ফল করেছে। সেই জন্য এই পুজো বলে জানিয়েছেন মুকুল রায়। 
কেন্দ্রীয় জাতীয় কর্মসমিতির এই সদস্য জানিয়েছেন, ২০২১-এর নির্বাচনে সাফল্যের জন্য আশীর্বাদ চাইতেই এই অমরনাথ যাত্রা।
মুকুল রায় সাফল্যের কথা বললেও রাজনৈতিক মহলের একাংশের মতে বর্তমানে দলে কিছুটা চাপে রয়েছেন তিনি। তৃণমূল থেকে দলবদল করানো নিয়ে তিনি এখন একা কোনও সিদ্ধান্ত নিতে পারছেন না। ফলে চাপে ঈশ্বরই ভরসা !
এবছরের লোকসভা নির্বাচনে শেষ দফার নির্বাচনের আগের দিন কেদারনাথে গিয়েছিলেন মোদী। পরেরদিন যান বদ্রীনাথে। অন্যদিকে, অমিত শাহ গিয়েছিলেন সোমনাথ মন্দিরে পুজো দিতে। এবার মুকুল রায় পুজো দিলেন অমরনাথে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.