মনুয়া কাণ্ডে অবশেষে যাবজ্জীবন মনুয়া মজুমদার ও তার প্রেমিক অজিত রায়ের
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ স্বামী অনুপম সিংহকে প্রেমিক অজিত রায়ের সঙ্গে মিলে চক্রান্ত করে খুন করিয়েছিল মনুয়া মজুমদার । এই খুনের জেরে বৃহস্পতিবার মনুয়া ও তার প্রেমিক অভিজিতের সাজা ঘোষণা করল আদালত ।
দুজনেরই যাবজ্জীবন কারাদণ্ড হল সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশও দিয়েছে আদালত । জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত ।
২০১৭ সালের ২ মে খুনের ঘটনাটি ঘটেছিল । ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, অনুপমকে মাথায় ভারি কিছু দিয়ে আঘাত করে খুন করা হয়েছিল।
ছবি, সৌঃ আন্তৰ্জাল
ঘটনা এখানেই শেষ নয় , মনুয়া মজুমদারকে তার প্রেমিক অজিত অনুপমের মৃত্যুকালীন আর্তনাদও লাইভ শুনিয়েছিল মোবাইল ফোনে ।
অনুপম খুনের ১৩ দিনের মাথায় গ্রেফতার করা হয়েছিল মনুয়া ও অজিতকে। ২৩ মাস ধরে চলেছিল এই মামলার শুনানি । মৃত অনুপম সিংহ একটি ট্রাভেল সংস্থায় কর্মরত ছিলেন ।








কোন মন্তব্য নেই