Header Ads

আগামী তিনদিন অসমের সাথে দেশের বেশ কয়েকটি রাজ্যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা



নয়া ঠাহর প্রতিবেদন গুয়াহাটি। দেশের কয়েকটি রাজ্যে আগামী ৩ দিনে মুসালধার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের প্রাপ্ত তথ্যমতে বিহার, ঝাড়খন্ড, মধ্যপ্রদেশ ,ছত্রিশগড়, উড়িষ্যা ,পশ্চিমবঙ্গ, সিকিমে প্রচণ্ড বৃষ্টিপাতের  সম্ভাবনা রয়েছে। দেশের কয়েকটি অঞ্চলে বৃহস্পতিবার থেকেই বৃষ্টি শুরু হয়েছে ।বৃহস্পতিবার সকাল বেলা থেকেই উত্তর,মধ্য এবং উত্তর-পূর্ব ভারতে প্রবল বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা করেছে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র এর সাথে চলবে ঝড়ো হওয়া। আসাম ,মেঘালয় ,পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার এবং কর্নাটকের প্রান্তীয় এলাকাতেও ব্যাপকভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে রাজধানী দিল্লিতে ন্যূনতম তাপমাত্রা ২৮ ডিগ্রী সেলসিয়াস কমেছে এবং আগামী দিনে ৩৭ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে ।উল্লেখ্য যে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র তথ্য অনুসারে আগামীকাল শুক্রবার রাজধানী গুয়াহাটি তে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.