বহরমপুরে পর পর হত্যাকাণ্ড
পরপর খুন বহরমপুরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন শহরে
গত সপ্তাহে বহরমপুর শহর লাগোয়া রাধারঘাট এলাকায় দুষ্কৃতীদের ছোড়া গুলিতে খুন হয়েছেন এক প্রোমোটার তথা তৃণমূল নেতা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এ বারে বহরমপুর শহরের ভিতরে এক টোটোচালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে পালিয়েছে দুষ্কৃতীরা। এ ভাবে সাত দিনের মাথায় বহরমপুর শহর ও শহর লাগোয়া এলাকায় দু'জন খুন হওয়ার চাঞ্চল্য ছড়িয়েছে। একই সঙ্গে বহরমপুর শহর ও শহর লাগোয়া এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা।
তাঁদের অভিযোগ, বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। গত সেপ্টেম্বরে বিশ্বকর্মা পুজোর রাতে বন্ধুদের হাতে খুন হয়েছেন লরি চালক মাঝে বহরমপুরের এক জমি ব্যবসায়ীর আত্মহত্যা নিয়ে জলঘোলা কম হয়নি। তার পরে গত সপ্তাহে রাজারঘাটে তৃণমূল নেতা খুন হয়েছেন। একের পর এক খুনের ঘটনার বহরমপুরের নিরাপত্তা ব্যবস্থা বেআব্রু হয়ে পড়েছে বলে বিরোধীরা অভিযোগ তুলেছেন।
তবে জেলা পুলিশের এক আধিকারিক জানান আইনশৃঙ্খলা ভেঙে পড়ার অভিযোগ ঠিক নয়। এ মাসে বহরমপুরে যে কয়েকটি খুনের ঘটনা ঘটেছে সেগুলির কোনোটার তদন্ত করে পদক্ষেপ করা হয়েছে কোনটা আবার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।








কোন মন্তব্য নেই