সুদীপ্তা চক্রবর্তী পরিচালনা করবেন
সঞ্চালনায় সুদীপ্তা
একটা সময়ে টেলিভিশনে সংবাদপাঠিকা হিসাবে কাজ করেছেন। তখন থেকেই সঞ্চালনা বিশেষ পছন্দের সুদীপ্তা চক্রবর্তীর। আর একবার সেই ভূমিকাতেই দেখা যাবে তাঁকে। রিয়্যালিটি গেম শো লাখ টাকার লক্ষ্মীলাভ সঞ্চালনা করবেন সুদীপ্তা। গত বছরও ছোট পর্দায় একটি রান্নার শো হোস্ট করেছিলেন তিনি। নন ফিকশন শোয়ের সঞ্চালনা করতে আমার ভীষন ভাল লাগে। কত রকম মানুষের সঙ্গে আলাপ হয়। একদম অন্য অভিজ্ঞতা বললেন অভিনেত্রী। সিনেমার পাশাপাশি সুদীপ্তা এখন নাটকের মঞ্চেও নিয়মিত। বিনোদিনী অপেরা'য় তাঁর অভিনয় বিশেষ প্রশংসিত হয়েছে। অভিনয় শিক্ষার স্কুল খুলেছেন। তবে এ সবের মাঝে সঞ্চালনার জন্য সময়ও বার করে নিয়েছেন তিনি।
নভেম্বর মাসে এই শো নিয়ে আসছে সান বাংলা যেখানে শুধু মহিলারাই অংশ নিতে পারবেন। প্রতি পর্বের বিজয়ী পাবেন এক লক্ষ টাকা। নিছক গেম শো নয় মহিলাদের স্বপ্নপূরণের একটি ধাপ হিসেবে উঠে আসবে এই শো।








কোন মন্তব্য নেই