দু মাসে দেড় কোটি টাকার মাদক ধরা পড়েছে
দু'মাসে দেড় কোটির মাদক আটক সীমান্তে
সীমান্তে পাচার রুখতে গত দু'মাসে বড়সড় সাফল্য পেল বিএসএফ। গ্ৰেফতার করা হয়েছে ১৯ জন বাংলাদেশি-সহ মোট ৯৩ জন পাচারকারীকে।
বিএসএফের দক্ষিণবঙ্গের জনসংযোগ আধিকারিক নীলোংপল পাণ্ডে জানান বিএসএফ গত দু'মাসে মুর্শিদাবাদ-সহ দক্ষিণবঙ্গের সীমান্তে ১ কোটি ২৭ লাখ টাকার কাশির সিরাপ আটক করেছে। গাঁজা উদ্ধার হয়েছে ৩৫০ কিলোগ্ৰাম। সেই সঙ্গে আটক করা হয়েছে বিপুল পরিমাণে অন্যান্য মাদক-সহ বিপুল পরিমাণ নিষিদ্ধ ওষুধ। এই মাদক পাচারে জড়িত ৭৪ জন ভারতীয় চোরাকারবারি ও ১৯ জন বাংলাদেশি পাচারকারীকে গ্ৰেফতার করা হয়েছে। এর মধ্যে ১৩,৬০২ বোতল কাশির সিরাপ আটক হয়েছে ৮৬ নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের তংপরতায় ও রাজ্য পুলিশের সহযোগিতায়। ৯ সেপ্টেম্বর একসঙ্গে এত মাদক আটক করা হয়।
বিএসএফের দাবি মাদক পাচারের বিরুদ্ধে বিএসএফ স্থানীয় পুলিশ ও গোয়েন্দা সংস্থার সহযোগিতায় সীমান্তের গ্ৰামগুলিতে নিয়মিত তল্লাশি অভিযান চালাচ্ছে। এই ধারাবাহিক প্রচেষ্টা মাদক চোরাচালানের তংপরতা দমনে সহায়তা হয়েছে। তিনি জানান চোরাকারবারিরা সীমান্তে পাচারের নিত্যনতুন কৌশল বার করছে। তাই বিএসএফকে এক ধাপ এগিয়ে থাকার জন্য প্রতিনিয়ত কৌশল পরিবর্তন করতে হচ্ছে। বিএসএফ সদস্যদের তাংক্ষণিক পদক্ষেপ মাদক সরবরাহের এবং সামীন্তের ও-পারে সক্রিয় চোরাকারবারিদের জাল দুর্বল করে দিতে পেরেছে।








কোন মন্তব্য নেই