Header Ads

পুজো মণ্ডপে উগ্র প্রাদেশিক চিন্তা ধারা মেনে নেওয়া যাবে না


 নয়া  ঠাহর। শিলচর 
পুজো মন্ডপে উগ্র প্রাদেশিকতা বাদীদের দৌরাত্ম্য ও রাজ্যের বাঙালিদের প্রতি ক্রমাগত কটুক্তি তথা সরকারি নিষ্ক্রিয়তার প্রতিবাদে ডাকা শনিবারের ধর্ণা কর্মসূচিকে সফল করে তোলার জন্য বিডিএফ কর্মী সহ সমস্ত দল সংগঠন তথা সচেতন নাগরিকদের আহ্বান জানালেন বিডিএফ মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য।

বিগত দুর্গাপূজোর সময়ে ব্রহ্মপুত্র উপত্যকার বিভিন্ন পুজো মন্ডপে বাংলা ব্যানার টেনে নামানো,প্যান্ডেল সজ্জা বিনষ্ট করা তথা গনমাধ্যমে ক্রমাগত রাজ্যের বাঙালিদের সম্পর্কে ক্রমাগত কটুক্তি করে চলেছে আসু, লাচিত সেনা, অসমীয়া যুবমঞ্চ সহ বিভিন্ন উগ্র জাতীয়তাবাদী সংগঠনের সদস্যরা। অথচ এই ব্যাপারে সরকার এখন অব্দি পুরোপুরি নিষ্ক্রিয়। এই ব্যাপারে গত ১ নভেম্বর সমাজকর্মী অরুন্ধতী গুপ্ত ও অলোকা দেব আহুত এক নাগরিক সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল, শনিবার বেলা এগারোটা থেকে ক্ষুদিরাম মুর্তির পাদদেশে এক প্রতিবাদী ধর্ণা কর্মসূচি পালিত হবে। এই কর্মসূচিকে সফল করে তুলতে বিডিএফ এর সব সদস্য সহ,বরাকের সমস্ত দল সংগঠন তথা সমস্ত সচেতন নাগরিকদের আহ্বান জানালেন বিডিএফ মিডিয়া সেলের মুখ্য আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য।

এক প্রেস বার্তায় জয়দীপ বলেন সরকারি নীরবতা প্রমান করছে যে বাঙালিদের হেনস্থা রুখতে সরকার আন্তরিক নয়। যেভাবে উগ্র প্রাদেশিকতা বাদীরা গনমাধ্যমে রাজ্যের বাঙালিদের সম্পর্কে ক্রমাগত কটুক্তি করছে,হুমকি দিচ্ছে তাঁতে আশঙ্কা হচ্ছে যে আগামীতে বাঙালিদের কোনঠাসা করার আরো উদ্যোগ নেওয়া হতে পারে। তাই এই মুহূর্তেই এসবের জোরালো প্রতিবাদ জরুরী। তাই জাতির স্বার্থে উক্ত ধর্ণা কর্মসূচিকে সফল করে তোলা সবার দায়িত্ব ও কর্তব্য। এই ব্যাপারে তাই বরাকের সমস্ত সচেতন নাগরিকদের তিনি আহ্বান জানিয়েছেন। 

জয়দীপ আরো বলেন যে পেশাগত কাজের খাতিরে যারা এই কর্মসূচিতে ব্যাক্তিগত ভাবে উপস্থিত হতে পারবেন না তিনি তাদেরও নিজ নিজ জায়গায় থেকে শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১২ টা অব্দি প্রতীকি প্রতিবাদ জানানোর আহ্বান জানাচ্ছেন। একই সাথে এদিন সকাল ১১ টা থেকে দুপুর ১২টা অব্দি এক ঘন্টা সব ব্যাবসায়িক এবং অন্যান্য প্রতিষ্ঠান বন্ধ রেখে এই প্রতিবাদে সামিল হবার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন বরাক বাসীকে।

বিডিএফ এর পক্ষ থেকে দেবায়ন দেব এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.