বাংলা ভাষা আন্দোলন 1956 সালের .ইতিহাস আছে
বাঙালিকে মনে করিয়ে দিতে চাই , বাংলা ভাষা আন্দোলনের মধ্য দিয়ে ১৯৫৬ সালে পূর্বতন বিহার রাজ্যের মানভূম জেলার সদর মহকুমাটি পুরুলিয়া জেলা নামে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়। সেই থেকে এই জেলা পশ্চিমবঙ্গের অঙ্গ। আমরা বর্তমানে পশ্চিমবঙ্গের যে ভৌগোলিক মানচিত্রটি পাই , তার জন্ম হয়েছিল ১৯৫৬ সালের ১লা নভেম্বর ৷ ফলে, ঐতিহাসিকভাবে ১লা নভেম্বরকেই প্রকৃতপক্ষে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে গণ্য করা উচিৎ ৷
আরেকটা কথা ৷ মানভূম জেলার আয়তন প্রায় ৪০০০ বর্গমাইল , যার ৯০% মানুষ বাংলাভাষী ৷ তারমধ্যে মাত্র ২০০০ বর্গমাইল পশ্চিমবঙ্গে এসেছে ৷ অর্থাৎ ৫০% ৷ টাটা কোম্পানির স্বার্থে বাকি ৫০% বিহারকে দান করে দেয় আরেক বিশ্বমানব বাঙালি বিধান রায় !!!
বর্তমানে ওই অঞ্চলগুলো ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে পড়েছে ৷ কালে কালে সেখানকার বাংলাভাষী মানুষের জীবনের উপর হিন্দির প্রভুত্ব কায়েম হয়ে গেছে !! বাংলাভাষী লোকজন সেখানে সংখ্যালঘু হয়ে থাকবে কেন ?
তাই ১লা নভেম্বর আমাদের অঙ্গীকার হোক : চাস-চাণ্ডিল-পটমদা-ইছাগড়-ধানবাদকে পশ্চিমবঙ্গে ফেরৎ চাই ৷ পশ্চিমবঙ্গ আরও পশ্চিমের সুবর্ণরেখা অবধি বিস্তৃত হোক ৷
জয় বাংলা
ভজহরি মাহাত-র আলো
ঘরে ঘরে জ্বালো
লোকসেবক সঙ্ঘের মাটি
জয় বাংলার ঘাঁটি
পাকবিড়রার মাটি
সোনার চেয়েও খাঁটি!
✍️ উৎপল দাস








কোন মন্তব্য নেই