বিশিষ্ট। রাজনৈতিক নেতা চলে গেলেন
বর্ষীয়ান রাজনীতিবিদ শরৎ বরকটকীর দেহাবাসন।
শেষ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন নগাঁও জেলা কংগ্রেস কমিটির।
সুনীল রায় নগাঁও ৩০অক্টোবর:-গতকাল গভীর রাত্রে প্রাক্তন মন্ত্রী শরৎ বরকটকী(৮৮) বছর বয়সে গুযাহাটী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।তার মৃতদেহ গুযাহাটী মেডিকেল কলেজ হতে প্রথমে আসাম প্রদেশ কংগ্রেস (ই)কার্য্যালয়ে আনে সেখানে তাকে আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা গভীর শ্রদ্ধা জানানোর সাথে তার বিদায়ী অত্মার সদগতি কামনা করে।গুযাহাটী হতে তার শিবসাগরে নেওয়ার পথে নগাঁও জেলা কংগ্রেসের কার্য্যালয়ে আনা হয় তাকে শেষ শ্রদ্ধাঞ্জলি দেন নগাঁও জেলা কংগ্রেসের সভাপতি সুরেশ বরা ছাড়াও জেলা কংগ্রেসের বিষয়বর্ঘরা জেলা সভাপতি সুরেশ বরা বলেন যে একজন নিষ্ঠাবান কংগ্রেস নেতা কে হারাতে হলো। উনার মৃত্যুতে কংগ্রেস দলের অপরনীয় ক্ষতি হলো।নগাঁও সদর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ডা: দুর্লভ চমুয়া রাজ্যের বাহিরে থাকতে প্রতিবেদক কে ফোন করে বলেন যে শরৎ বরকটকী একজন প্রথম জীবনে এক জন শিক্ষক হিসাবে কাজ করার পর তরুণ গগৈর মন্ত্রী সভাতে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন সেই সময়ে আমি বিধায়ক হিসাবে ছিলাম।উনার মৃত্যুর খবর শুনতে পেয়ে আমি মর্মাহত হয়েছি।তার মৃত্যুতে গভীর শোক প্রাকশ করার সাথে শোক সন্তপ্ত পরিবারবর্গকে গভীর সমবেদনা জ্ঞাপন করেন।








কোন মন্তব্য নেই